আমার অতিরিক্ত ঘুম ধরে দৈনিক 8 9 ঘন্টা ঘুমাই তার পরেও সকালে তারাতারি উঠতে পারি না?
1 Answers
ঘুম কেন প্রয়োজন? সারাদিন নানা রকম কাজ করার পর আপনি যখন ঘুমাবেন তখন আপনার শরীর বিশ্রাম নিতে পারবে। শুধু শরীর না আপনার মস্তিষ্কও তখন বিশ্রাম নেবে। ঠিকমত ঘুম হলে পরদিন আপনি আবার নতুন উদ্যমে কাজ করতে পারবেন। বয়স, পেশা অথবা কাজের পরিমাণ বিবেচনায় একজন মানুষের 6/7/8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। কিন্তু যেহেতু আপনি বলছেন যে 8/9 ঘন্টা ঘুমানোর পরও আপনার সকালে উঠতে সমস্যা হচ্ছে তার মানে হল আপনার আসলে ঘুম হচ্ছে না। একটা কথা মনে রাখবেন শুধু শুয়ে থেকে চোখ বন্ধ করার নামই কিন্তু ঘুম না। ঘুম মানে হল বিশ্রাম। আপনার মস্তিষ্কের হয়তোবা বিশ্রাম হচ্ছেনা। আর এইজন্যই আপনি সকালে ঘুম থেকে উঠতে গেলে Uncomfortable অনুভব করছেন। ঘুমের মধ্যে আপনি নানা রকম স্বপ্ন দেখেন কিনা সে ব্যাপারে কিছু বলেন নি। অনেকের এমন হয় ঘুমের সময় সারা রাত দুঃস্বপ্ন দেখে। যদি আপনার বেলায়ও সেরকম হয় তাহলে বলব ডাক্তার দেখাতে হবে। আর রাতে শোবার আগে সমস্ত দুঃশ্চিন্তা মাথা থেকে ফেলে তারপর ঘুমাতে যাবেন। Blood Pressure এর সমস্যা থাকলেও ঘুম হয়না ঠিকমত। কাজেই আপনি আগে দেখুন আপনার মূল সমস্যা কোথায়। তারপর সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর যদি নিজে ভেবে কিছু না বুঝেন তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। কারণ ঘুম অত্যন্ত জরুরী একটা ব্যাপার। সঠিকভাবে যদি না ঘুমাতে পারেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy