1 Answers

  আসলে সাদা স্রাব হতে পারে যোনিতে ব্যাক্টেরিয়া, ছত্রাক ইনফেকশন এর কারনে যার কারনে যোনি চুলকায়  ও সাদা স্রাব যায়।আর এই ইনফেকশন এর কারনে সাদা স্রাব যেতে পারে আবার অনিয়মিতভাবে পিরিয়ড হতে পারে। এছাড়াও সাদা স্রাব যদি খুবেই গন্ধযুক্ত হয় তাহলে ওনাকে গাইনি চিকিৎসক এর কাছে চিকিৎসা নিতে বলবেন।আর  আপনি  ওনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে বলবেন

  •   লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
  • রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  •  ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। 
  •   যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
  • সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। 
  • ওজন কমান।
  •   যোনি আর্দ্র ও ভেজা রাখবে না।
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  •  নিয়মিত গোসল করুন।
  • রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
যদি খুবেই অতিরিক্ত হারে সাদা স্রাব যায় তাহলে   অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলবেন।
আর তেমন কোন সমস্যা না হলে বা গন্ধহীন ভাতের মারের মত আসলে উক্ত নিয়ম মেনে চললে ইনশাআল্লাহ সুস্থ্য হবে।
ধন্যবাদ 
2820 views Answered

Related Questions

Next steps