2 Answers

হাত পা একে বারে নায় কর্ম  করে  খেতে  পারবে না সে  ভিক্ষা করতে  পারবে আর কর্ম করে খেতে পারবে যে ব্যাগতি সে ভিক্ষা করা হারাম

2850 views Answered

উত্তরটি একটু আলোচনা সাপেক্ষ তাই পুরো উত্তরটি পড়ার অনুরোধ করছি- ইসলামে ভিক্ষাবৃত্তিকে কখনো প্রশ্রয় দেয়নি। বরং কঠোরভাবে নিষেধ করেছে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেনতারা মানুষের কাছে পীড়াপীড়ি করে ভিক্ষা চায় না।সুরা বাকারা, আয়াত- ২৭৩ এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সা. সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যে ব্যক্তি অভাব ব্যতীত ভিক্ষা করলো সে যেন জাহান্নামের আগুন ভক্ষণ করলো।-মুসনাদে আহমদ, হা. নং ৫১ অন্য হাদিসে ইরশাদ হয়েছেআল্লাহ তায়ালার কাছে বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিচুমানের ও রাগ সৃষ্টিকারী কর্ম হলো স্ত্রীকে তালাক দেওয়া ও ভিক্ষাবৃত্তি করা।-সুনানে ইবনে মাজাহ, হা. নং ৪৩৬ নবীজি সা. আরো বলেন, ভিক্ষাবৃত্তি ক্ষত স্বরূপ; এর দ্বারা ভিক্ষুক মুখমণ্ডলকে ক্ষত-বিক্ষত করে। -সুনানে নাসায়ি, হা. নং ৯৮ অন্য হাদিসে নবী করিম সা. বলেন, যে ব্যক্তি অপ্রয়োজনে ভিক্ষা করে সে হাতে অঙ্গার রাখার মতো ভয়াবহ কাজ করে।-সুনানে বায়হাকি, হা. নং ৬৩৪ অপর এক হাদিসে নবীজি সা. বলেন, যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির জন্য কারো কাছে ভিক্ষা চায়, সে তো জাহান্নামের আগুন ভিক্ষা চায়। তার ইচ্ছা সে চাইলে জাহান্নামের আগুন কম ভিক্ষা করতে পারে বেশিও ভিক্ষা করতে পারে। -সুনানে ইবনে মাজা, হা. নং ৫৮৯ ইসলাম একে অপরকে সাহয্য করার এবং বিপদে ধন-সম্পদ দান করার নির্দেশ দিয়েছে। তবে সে দান-খায়রাত ভিক্ষাবৃত্তির আদলে নয় বরং দানকারীর স্বেচ্ছায় ও সন্তুষ্টিক্রমে হতে হবে। মহানবী সা. ভিক্ষাবৃত্তিকে তুচ্ছ জ্ঞান করে ইরশাদ করেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম।-সহীহ মুসলিম, হা. নং ৩৩২ মুগিরা ইবনে শুবা রা. থেকে বর্ণিত, নবী করিম সা. বলেন, আল্লাহ তাআলা সম্পদ অপচয় ও ভিক্ষাবৃত্তি পছন্দ করেন না। -সহিহ বুখারী, হা. নং ১৪৫৫ হজরত সাওবান রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, যে ব্যক্তি এইমর্মে প্রতিশ্রুতি দিবে যে সে অন্যের কাছে হাত পাতবে না। আমি তার জান্নাতের জিম্মাদারী গ্রহণ করবো।-সুনানে ইবনে মাজা, হা. নং ৫৮৮ তাই ভিক্ষাবৃত্তিকে নিজের পেশা হিসেবে গ্রহণ করা শরীয়ত সম্মত নয়। বরং এটি উপরোক্ত আলোচনার ভিত্তিতে সম্পূর্ণ হারাম। তবে একান্ত অপারগ অবস্থায় ভিক্ষার অবকাশ ইসলামে আছে। ন্যূনতম সামর্থ্যবান হলেও ভিক্ষা বা মানুষের কাছে হাত পাতা নিষেধ। ধন্যবাদ।

2850 views Answered

Related Questions

Next steps