2 Answers

হাত তালি দেয়া বা করতালি দেয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম এবং কুফরী। হাত তালি দেয়া মূলত কাফির মুশরিকদের বদ স্বভাব এবং অপকর্মের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে- আর কাবা শরীফের নিকট তাদের উপাসনা বলতে শিস আর তালি বাজানো ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব, এবার তোমরা তোমাদের কৃত কুফরীর আযাবের স্বাদ গ্রহণ করো। (সূরা আনফালঃ ৩৫)

3371 views Answered
  • তালি দেওয়া যে সর্বক্ষেত্রে হারাম তা নয়। তার ক্ষেত্র বিশেষে হুকুম ভিন্ন হয়। 
  • নিম্নে তার বিস্তারিত আলোচনা করা হলো।:-
  • ❶ তালি দেয়া ইবাদত : আর তা শুধু মহিলাদের জন্য নামাযের মাঝে তা সহীহ বুখারীর বর্ণনার মাঝে এসেছে-

  • ✔ অর্থাৎ : হযরত সাহল ইবনে সা’দ আসসায়ীদি (রা.) থেকে বর্ণিত নিশ্চয় রাসূল (সা.) বলেছেন…………

  • «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ»

  • তোমাদের কি হয়েছে? আমি নামাযের মাঝে তোমাদেরকে অধিক তালি দিতে দেখছি? (জেনে রাখ) নামাযের মাঝে যদি তোমাদের কোন সমস্যা সামনে আসে তাহলে তোমরা তাসবীহ পড় অথাৎ সুবহানাল্লাহ ইত্যাদি আর মহিলাগণ তালি দিবে । (নামাযের মাঝে মহিলাদের তালির নিয়মটা হবে একটু ভিন্ন আর তা হলো ডান হাতকে বাম হাতের পিঠের উপর মারবে। বুখারী-1/137, হাদীস-684 ।


  •  ❷ তালি দেয়া বৈধ না,আর তা হলো যখন এবাদত মনে করে তালি দেয়া হয় অথবা ঠ্রাট্র ও হটকারীতা ইত্যাদি বশতঃ হয়। কেননা এই প্রকারটি জাহেলী যুগ ও মুশরীকদের স্বভাব। দেখুন, মহান আল্লাহ তায়ালা এই সম্পর্কে পবিত্র কোরআনের মাঝে নিন্দা জানিয়ে বলেন-

  • ❖ { وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ } [الأنفال: 35]

  • ✔ অর্থাৎ কা’বার নিকট তাদের নামায বলতে শিস দেয়া আর তালি বাজানো্ ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব, এবার নিজেদের কৃত কুফরীর আযাবের স্বাদ গ্রহণ কর। (সূরা আনফাল-35)।

  • ❸ তালি দেয়া মাকরুহ, আর তা হলো উল্লেখিত প্রকারগুলো ব্যতীত কোন মাহফীল ও সামাবেশ ইত্যাদির মাঝে আনন্দ ও উৎসাহ প্রদান এর জন্য তালি দেয়া, কেননা তালি দেয়া মহিলাদের জন্য নির্ধারিত বলে উপরে প্রথম প্রকারের মাঝে উল্লেখ হয়েছে, আর রাসূল (সা.) পুরুষদেরকে মহিলাদের সদৃশ্য কাজ থেকে নিষেধ করেছেন। দেখুন-

  • ✔ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূল (সা.) অভিশাপ দিয়েছেন, যেই পুরুষরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে এবং যে মহিলারাও পুরুষদের সদৃশ্য অবলম্বন করে। বুখারী-7/159, হাদীস-5885 ।
3371 views Answered

Related Questions

Next steps