যারা বিবাহ করতে সক্ষম না। ইসলাম তাদেরকে রোজা রাখতে বলছে এটা বুঝলাম?
1 Answers
ইসলামে বিবাহ সক্ষম পুরুষের সক্ষমতা তুলে ধরতে গিয়ে যে শব্দ ব্যবহার করা হয়েছে। তার মর্ম হলো স্ত্রীর স্বাভাবিক চাহিদা শারীরিক চাহিদা, ভরণ-পোষনের চাহিদা ইত্যাদি। তবে এমন দায়িত্ব গ্রহণ যে করতে পারবে না। তার জন্য রোযা রাখতে বলা হয়েছে। কারণ তা যৌন ক্ষুধাকে প্রশমিত করে।
এখন কথা হলো- লোকটি তো যৌন চাহিদা পূরণই করতে সক্ষম নয় তার জন্যও কী রোযা রাখতে বলা হবে? এমন প্রশ্নের উত্তর হলো বিবাহ না করার কারণে যে কামরিপূর কামনা বাসনা মনে এসে ঠাঁই নেয় তা প্রশমিত করার জন্য এই রোযা। চাই স্ত্রীর চাহিদা পূরণ করতে পারুক বা না পারুক। কারণ যৌন অক্ষম ব্যক্তিরও কামরিপুর বাসনা জাগে।
তাই রোযা রাখার বিষয়টি কামরিপুর বাসনা প্রশমিত করার জন্য। স্ত্রীর শূন্যতা পূরণের জন্য নয়। আশা করি বুঝেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy