আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত?
আমি একটা মেয়েকে ভালোবাসি। ২ বছরের সম্পর্ক আমাদের। আমরা সমবয়সী, বয়স ২৪ বছর। আমরা সদ্য অনার্স শেষ করেছি। আমি পরিবারের বড় ছেলে। মধ্যবিত্ত পরিবার আমার।
তাকে অনেক ভালোবাসি আমি, অনেক কেয়ার করি, সবরকম খোঁজ খবর রাখি। খুঁটিনাটি সব বিষয়ের খেয়াল রাখি। সবসময় চাই তার ভালো হোক। আমি সবসময়ই তার কথা ভাবি। বলে রাখা ভালো মেয়েটা একটু জেদি, এবং রাগি। আমি সবসময় তার রাগ ভাঙ্গানোর জন্যে সরি বলি। এখন যে সমস্যাটা হয়েছে তা হলো ওর বয়সী অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তাদের বয়ফ্রেন্ডের সাথে যারা ছোটখাটো হলেও চাকরি করে। কিন্তু আমার চাকরি নেই, বেকার সম্পূর্ণ আমি। তাই সে বার বার বলে বিয়ে কবে করবা? বিয়ে কবে করবা? বলে রাখি তার বাবা খুবই অসুস্থ। যে কোন সময় মারা যেতে পারে। আর্থিক অবস্থাও খারাপ। সে এখন আমাকে বিয়ের জন্যে চাপ দিচ্ছে। আশেপাশের কিছু মেয়েদের বিয়ে হওয়া দেখে সে জিদ করছে। বুঝতে চাচ্ছেনা। কিন্তু আমিতো সদ্য অনার্স শেষ করেছি। কোন আয়ের উৎসও আমার নেই। আমি এই অবস্থায় বিয়ে করলে আমার বাবা মা মেনে নিবেনা। আমি তাকে বুঝানোর চেষ্টা করছি আর কিছুদিন অপেক্ষা করো, আমাকে ১ টা চাকরি পেতে দাও। কিন্তু তার একই জিদ।
এখন আমার কি করা উচিত? আমি তাকে অনেক ভালোবাসি।
2463 views
1 Answers
মেয়ের পরিবার এর সাথে কথা বলুন৷ সকল বিষয় এর কথা বলুন৷ তাদের যদি কোন দি মত না থাকে৷ তাহলে এই বার মেয়ের সাথে কথা বলুন৷ যে তোমার ভয় নেই৷ তমাকে কথাও বিয়ে দিবে না৷ আমিই করব৷ তবে আমাকে একটু সময় দাও৷ আমি একটা চাক্রি পেয়ে নি৷ মেয়ে কে বুঝান৷ মেয়ে এত চাপ দিয়ার কারন হল৷ তার পরা সুনা শেষ তাকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেই৷ এই টা হল মেয়ের ভয়৷ তাই বলছি৷ আপনি মেয়ের পরিবার এর সাথে কথা বলিন৷ তারা রাজি থকলে ঐ ভাবে মেয়ে কে বুঝান৷ ধন্যবাদ
2463 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy