আমার প্রেমিকা তার আগে প্রমিকের কথা ভেবে এখনো কান্না করে, আমার এখন কি করা উচিত, আমার ১৮ মাসের রিলেশন, দয়া করে জানাবেন?

আমি একটি মেয়ের সাথে এই ১ বছর ৮ মাস যাবৎ রিলেশন করি, এটাই আমার প্রথম রিলেশন। তাই বলাই বাহুল্য যে, আমি ওকে আমার প্রানের থেকে বেশি ভালবাসি। সেটা ও ভাল করেই জানে। মেয়েটির আগে ৬ বছরের একটি রিলেশন ছিলো। হঠাতই তাদের রিলেশনটা ভেঙে যায়। একদিন ফোনে কথা বলার সময় হঠাত সে কান্না করে দেয়। তারপর অনেক জিজ্ঞাসা করাতে সে ৪ ঘন্টা একটা কথা বলে তাদের সম্পুর্ন রিলেশনের ঘটনা আমাকে বলে। মুল কথা হলো, এখনো মেয়েটি সেই ছেলেটির কথা মনে করে, বা তাদের খুব ভাল ভাল মুহুর্তগুলো মনে করে হাউমাউ করে কান্না করে, আমার সাথে কথা বলার মাঝেই। আমিতো এগুলা নিতে পারি না। মেয়েটি জব করে। সে ছুটিতে বাসায় যায় না যে ছেলেটির সাথে দেখা হলে নিজেকে সামলাতে পারবে না তাই, মেয়েটি শুধু ম্যাসেঞ্জার ব্যবহার করে যাতে ছেলেটি কোনো আইডি থেকে ছবি পোষ্ট করলে সে না দেখতে পায়। মানে ছেলেটি এখনো মেয়েটির মনে আছে। আমি মেয়েটিকে অনেক বুঝিয়েছি। যখন বোঝাই তখন বোঝে, কিন্তু পরে আবার একই। গতকাল রাতেও হাউমাউ করে কান্না করছে আমাকে কল লাইনে রেখেই। তবে আমি আমাদের রিলেশনের প্রথম থেকেই ধরতে গেলে ২৪ ঘন্টার ২২ ঘন্টা ফোনে কথা বলি। মেয়েটা নিজেই বলে যে, তুমি আমার মাথার ভিতর ২৪ ঘন্টা ঢুকে থাকো। মেয়েটাও আমাকে খুব ভালবাসে। একটু কথা না হলে পাগল হয়ে যায়, আমি অসুস্থ হলে আনলিমিটেড কান্না করে। সবই ঠিক আছে, কিন্তু ওর সেই আগের রিলেশনের ছেলেটার কথা ভেবে এখনো কান্না করে তাও আমাকে কল লাইনে রেখে। নিজের গুনগাণ নিজে গাইতে হয় না তাও আমাকে নিয়ে সবাই যেটা বলে, আমি খুবই শান্ত একটা ছেলে, কোনো ঝামেলা পছন্দ না। এস এস সি, এইচ এস সি, ডিপ্লোমা করে এখন প্রথম রিলেশন করছি বুঝে নেন যে আমি কেমন হতে পা।  দয়া করে আমাকে বলবেন যে আমার এখন কি করা উচিত।  আমি খুব সুন্দর ফ্রেস একটা রিলেশনশিপ চাই, এই মেয়েটাও  আমার মনের মতই,৷ কিন্তু সমস্যা ওই একটাই। অনুগ্রহ পূর্বক আপনাদের কাছ থেকে আমি বেস্ট সলুশন আশা করছি, প্লিজ।
2883 views

3 Answers

আপনি তাকে বুঝিয়ে বলুন। যে যেমন থাকতে চায় তাকে তার মত থাকতে দিন

2883 views Answered

আপনার সমস্যা টা বেশ জটিল কিন্ত এর সমাধান সহজ ভাবেই হতে পারে বলে আশা করছি। হুম নিজের ভালোবাসার মানুষটার চোখে অন্য জনের জন্য পানি দেখলে   খারাপ লাগবে এটা স্বাভাবিক।     দেখুন মেয়েটির আগের রিলেশন এর বয়স ছিল ৪ বছর।  এই ৪ বছরে তারা অনেক টাই আপন হয়ে গিয়েছিল।  তারা নানা রকম ভাবে তাদের সময় কাটিয়েছে   সে গুলা আজ স্মৃতির পাতাতে লেখা।  যখন তার এই গুলা মনে হয় তখন সে ভেঙ্গে পড়ে কষ্ট পায় তাই কান্না করে।   আমার মতে আপনার উচিত হবে সেই সময় তার পাশে যেয়ে দাঁড়ানো।  তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া।      তাকে বোঝানো অতীত ভুলে যেয়ে বর্তমান নিয়ে ভাল থাকতে হবে।  আপনি তাকে ছেড়ে যেয়েন না,,,, তার পাশে থেকেন সব সময়।  তার কষ্ট পাবার ই কথা কারণ রিলেশন টা ছিল অনেক দিনের।  আপনি তো জানেন মেয়ে টা কত টা ভালোবাসে আপনাকে। সেটা তো কোন সন্দেহ নাই। আপনি ঝামেলা করবেন না মেয়েটির পাশে থাকুন সব সময়।  মেয়ে টিকে মেন্টালি সাপোর্ট দিতে থাকুন তার সাথে সুন্দর ব্যবহার করুন।  তাকে কষ্ট দিবেন না তাহলে দেখবেন কোন এক দিন সে তার অতীত ভুলে বর্তমান নিয়ে ভাল আছে।          

2883 views Answered

এ সমস্যার সমাধান দেওয়া একটু কঠিন! যেহুতু মেয়েটার রিলেশন ৬ বছরের ছিলো আর হুট করেই break up হওয়ার জন্য তার এর মধ্যে থেকে বের হওয়া সহজ নয় ৷ আপনাকে নিয়ে নুতন করে স্বপ্ন দেখার পেছনে দুটি কারন থাকতে পারে, সে আগের সম্পর্ককে ভুলে থাকতে চায় আর নয়তো  সব ভুল শুদ্রে নিয়ে নুতন করে আপনাকে নিয়ে বাচঁতে চায় ৷ এক্ষেত্রে সে যদি ভুলে থাকার জন্য সম্পর্ক করে তাহলে আগের মানুষটি তার লাইফে ফিরে আসলে সে আপনার থেকে দূরে চলে যাবে ৷ তবে যাই হোক আপনি এতো সহজে তার আগের অবস্থা থেকে বের করতে পারবেন না ৷  আপনার উচিত হবে প্রথমত তার মনকে বোঝা ৷ সে কি চায় তার দিকে লক্ষ্য রাখা ৷ মাঝে মাঝে দেখা করা,কোথাও ঘুরতে যাওয়া, ছোটো ছোটো গিফ্ট, কিছু সারপ্রাইজ দেয়া ৷ এতে আস্তে আস্তে সে আগের সম্পর্ক থেকে বের হয়ে আসবে ৷ তার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন সবসময় ৷ আর রাগতো করাই যাবে না এতে সে আগেরটার সাথে আপনার তুলনা দিতে পারে ৷ সে ভুল কিছু বললে তাকে বুঝয়ে বলবেন ৷ তার আগের সম্পর্কের স্মৃতি গুলো মুছে দিতে পারলেই আপনি সাকসেস ৷ তখন আর এ সমস্যা গুলো হবে না বলে আশা করছি ৷ আপনার জীবন সুখের হোক ৷

2883 views Answered

Related Questions

Next steps