মেয়েরা কেন পারে না...!?
কোন নারী কেন কোন মৃত্যু মানুষ কে মাটি দিতে পারে না....!?? এবং কেন কোন নারী করব স্থানে যেতে পারে না...???
2 Answers
আশা করি এটা পরলে আপনার উত্তর পেয়ে যাবেন
উত্তর : না, নারীদের কবর জিয়ারত হারাম, নিষিদ্ধ। এই মাসয়ালা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, রাসুল (সা.) সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ‘আল্লাহতায়ালার অভিশাপ যারা কবর জিয়ারত করে, যেসব নারী তাদের ওপর।’ অভিশপ্ত কাজ কেন আপনি করতে যাবেন?’
সুতরাং কোনোভাবেই নারীদের জন্য উচিত নয় যে তারা কবর জিয়ারতের জন্য বেরিয়ে যাবে অথবা কবর জিয়ারত করবে। তারা কবর জিয়ারত না করে যে কাজটি করতে পারে সেটা হচ্ছে, কবরস্থ ব্যক্তির জন্য, আত্মীয়র জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ঘরে বসে দোয়া করা এবং কবরস্থানে গিয়ে দোয়া করা দুইটাই সমান কাজ। তাই তারা কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাবে না।
একইভাবে রাসুল (সা.)-এর কবরও তারা জিয়ারত করতে যাবে না। কারণ হচ্ছে, রাসুল (সা.)-এর কবরে জিয়ারত করতে গেলে তারা সেখানে হয়তো অস্থির হয়ে যেতে পারে এবং কোনো কারণে হয়তো তাদের স্বাভাবিক অবস্থ না-ও থাকতে পারে। ফলে সীমালঙ্ঘনও করে ফেলতে পারে, এলোমেলো বক্তব্যও দিতে পারে। এজন্য তাদের নিষেধ করা হয়েছে। ফলে আল্লাহর নবী (সা.)-এর নারী সাহাবিয়াত, তাঁদের কাছে থেকে এটা প্রমাণিত হয় নাই যে রাসুল (সা.)-এর কবরে এসে বারবার জিয়ারত করেছেন। এটির প্রমাণ পাওয়া যায়নি।
এটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করছি:
- উত্তর : মহিলাদের জন্য জনসাধারণের গোরস্তানে যাওয়া নিষেধ। এর কারণ, হাদিস শরিফে বলা কারণসমূহের মধ্যে এমন ইশারা পাওয়া যায় যে, মহিলারা হন নরম হৃদয়ের অধিকারী। কান্না, বিলাপ, মূর্ছা যাওয়া ইত্যাদি মহিলারাই বেশি করে থাকেন। বিশেষ করে নিজ সন্তান বা নিকটাত্মীয়ের কবর পাশে তারা নিজেদের সামলে রাখতে পারেন না। এসব নিয়ে সিনক্রিয়েট হয় অনেক বেশি। তাদের পোশাক-আশাক, অঙ্গ-ভঙ্গি অনেক সময় ঠিক থাকে না। বেগানা পুরুষ এসব দেখে গোনাহগার হতে পারে। সমান গোনাহগার এই দুঃখভারাক্রান্ত নারীরও হতে হবে। বিশেষ করে একটি বয়সে নারীরা নিয়মিত অসুস্থ হন, তাদের শরীর পাক থাকে না ইত্যাদি কারণে সাধারণ কবরস্থানে নারীদের বিচরণ নিষিদ্ধ। এটি ইসলামের শত্রুরা নারীর প্রতি অমর্যাদা হিসেবে দেখাতে চেষ্টা করে। যারা শরিয়ত মানেন, তারা বেগানা পুরুষের কবরের পাশেও পর্দা রক্ষা করেন। অবশ্য একাকী কবর কিংবা পারিবারিক কবর কাছে থেকে দেখা বা নিকটে আসা-যাওয়া করা আত্মীয় নারীর জন্য কড়া নিষেধ নয়। সব শর্ত রক্ষা করে নারীরাও নিকটজনের কবরে যেতে পারেন। তবে, তাদের জন্য কবর জিয়ারতের সাধারণ নিয়ম প্রযোজ্য নয়। নবী করিম (সা.) এর রওজার পাশে নারীরা যেমন দরূদ-সালাম পেশ করতে পারেন, নিজ মাহরামের একাকী কবরেও তারা দোয়া করতে পারেন। আম গোরস্তানে গিয়ে নয়, যেখানে নানারকম মানুষকে কবর দেয়া হয়েছে। নারীরা জানাজার নামাজে শরিক হওয়ার কোনো বিধান শরিয়তে নেই। আলাদাভাবে বা মূল জামাতে কোথাও তারা জানাজা পড়তে পারবেন না। তারা দোয়া, দরূদ, তিলাওয়াত, দান-সদকা ইত্যাদি করতে পারবেন। জানাজা তাদের ওপর ওয়াজিব নয়।...
- সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
- উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
- রেফারেন্স: এখানে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy