মেয়েরা কি একই সাথে ২ জন ছেলেকে(স্বামী হিসেবে) বিয়ে করতে পারে, ইসলাম কি বলে?
1 Answers
ইসলাম একজন নারীকে একসাথে দু'জন বা তার বেশি স্বামী গ্রহণ করার অধিকার দেয় না!!এটা সম্পূর্ণ নাজায়েজ!!! কারণ কি??কারণ-একজন নারীকে একাধিক স্বামী বিয়ে করার অধিকার প্রদানের কোন কারণই নেই। বরং এটি তার মর্যাদার পরিপন্থী এবং এভাবে সে কখনোই তার সন্তানদের বংশসূত্র নির্ধারণ করতে পারবে না। কেননা শুধুমাত্র সে-ই সন্তান জন্মদান করে এবং এটি জায়েজ নয় যে, সন্তান একাধিক পুরুষের শুক্রাণু দ্বারা গঠিত হবে, যার ফলে সন্তানের বংশসূত্র হারিয়ে যাবে এবং কেউ জানতে পারবে না যে, এ সন্তান জন্মদানের ক্ষেত্রে কার দায়ভার রয়েছে। যার ফলে পারিবারিক ভাঙ্গন, পিতা ও সন্তানের মধ্যকার বন্ধন ছিন্ন হবে, যা ইসলামে অনুমোদিত নয়। কেননা এটি নারী, শিশু বা সমাজের স্বার্থ রক্ষাকারী পন্থা নয়। [আল মুফাসসাল ফি আহকাম আল মার’আ, খন্ড ৬, পৃষ্ঠা ২৯০]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy