দয়া করে এই অংকটির সমাধান কেউ দিন?
একটি বাঁশের ০.২৫ অংশ কাঁদায়, ০.৫৬ অংশ পানিতে আছে। বাঁশটির পানির অংশের দৈর্ঘ্য ৭ মিটার।
ক. বাঁশটির কত মিটার পানির উপরে আছে?
খ. বাঁশটির কত মিটার কাঁদায় আছে?
3159 views
1 Answers
বাঁশটির পানির উপরের অংশ =১-(০.২৫+০.৫৬) = ০.১৯
প্রশ্নমতে, ০.৫৬ অংশ ৭ মিটার
∴ ১ বা পূর্ণ অংশ ৭/০.৫৬ মিটার = ১২.৫০ মিটার
∴ ০.১৯ অংশ (৭ ⨉ ০.১৯)/০.৫৬ = ২.৩৭৫ মিটার
∴ ০.২৫ অংশ (৭ ⨉ ০.২৫) / ০.৫৬ = ৩.১২৫ মিটার
উত্তরঃ ক। ২.৩৭৫ মিটার এবং খ। ৩.১২৫ মিটার।
3159 views
Answered