ইমপ্লানটেশন ব্লিডিং কয় দিন হয় এবং এর ধরণ কেমন?

আমার প্রেগনেন্সির 6 সপ্তাহ সাদাস্রাব এর সাথে কফিকালার টাইপ কি যেন যাচ্ছে ডাক্তার বলছে ইমপ্লানটেশন এখন আমাকে বিস্তারিত বলে সাহায্য করেন ভাইয়া
4184 views

2 Answers

আপনার প্রেগন্যন্সির হলো ৬ সপ্তাহ আর এ অবস্থায় সাদা স্রাব যাওয়া তেমন সমস্যা নয়।তবে অতিরিক্ত সাদা স্রাব বা গন্ধযুক্ত সাদা স্রাব ক্ষতিকর হতে পারে তাই এ বিষয়ে গাইনি ডাক্তারের চিকিৎসা আবশ্যক। 

 

 ইমপ্লানটেশন রক্তপাত বা  স্পটিং হলো স্ত্রীরজ বা মাসিক সংক্রান্ত নয় এমন হাল্কা রক্তপাত । এটি একটি খুবই সাধারণ প্রক্রিয়া যা গর্ভবতী হওয়ার প্রথম তিনমাসে চারজনের মধ্যে একজন মহিলার হওয়ার সম্ভাবনা থাকে । ঋতুস্রাব শুরু হওয়ার সময়ের আশেপাশে কিছু গর্ভবতী মহিলাদের হাল্কা স্পটিং লক্ষ্য করা যায়, যাকে বলা হয় ইমপ্লানটেশন রক্তপাত(implantation bleeding), এবং এটিকে গর্ভবতী হওয়ার এক প্রাথমিক লক্ষণ হিসেবে গণ্য করা হয়।

নিষিক্ত ডিম্বাণু আপনার রক্ত-সমৃদ্ধ জরায়ুর আবরণের সাথে সংযুক্ত হওয়ার জন্য সেখানে গর্ত সৃষ্টি করে (একটি প্রক্রিয়া যা গর্ভধারণের মাত্র ছয় দিন পরেই আরম্ভ হতে পারে বা কারো ক্ষেত্রে ৬/৭ সপ্তাহ পর হতে পারে) যার কারণে এই রক্তপাত হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কেউ স্পটিং বা ইমপ্লানটেশন রক্তপাতের সঠিক কারণ জানেনা । ইমপ্লানটেশন রক্তপাত সাধারণ ঋতুস্রাবের তুলনায় অনেক হাল্কা হয় – শুধুমাত্র এক বা দুই দিনের জন্য অল্পমাত্রায় স্পটিং হয় । যেহেতু আপনি প্রেগন্যান্ট তাহলে দুশ্চিন্তা করবেন না।

 কিন্তু এটি সকলের ক্ষেত্রে আসে না। আপনি অপেক্ষা করুন এই রক্তপাত বন্ধ হবে।   পাশাপাশি গাইনি ডাক্তারের পরামর্শ সাথে রাখবেন।

কিছু বলতে চাইলে মন্তব্য করুন।

4184 views Answered

ইমপ্লানটেশন রক্তপাত সাধারন মাসিকের তুলনায় অনেক হালকা হয়। ইমপ্লানটেশন ব্লিডিং কে গর্ভবতী হওয়ার এক প্রাথমিক লক্ষন হিসেবে ধরা হয়। নিষিক্ত ডিম্বানু  আপনার জরায়ুর আবরনের সাথে সংযুক্ত হওয়ার জন্য সেখানে গর্ত সৃষ্টি করে যা গর্ভবতী হওয়ার ছয়দিনের মধ্যেই শুরু হয় যার কারনে এই ব্লিডিং হয়। তবে ইমপ্লানটেশন রক্তপাতেরর সঠিক কারন এখনো নিশ্চিত জানা যায়নি। শুধুমাএ এক বা দুদিনের জন্য অল্পমাএায় স্পটিং হয়। আপনি গাইনি ডাক্তার এর পরামর্শ গ্রহন করুন।

4184 views Answered

Related Questions

Next steps