পেট ব্যাথা,বমি আসে কেনো?
আমি বিবাহিতা। আমার পিরিয়ড হয়েছে ২তারিখ আর শেষ হয়েছে ৬তারিখ। এর আগেও হালকা পেট ব্যাথা করত। একাধারে পেট ব্যাথা করছে। বামে আবার নাবির উপরে নিচে। আবার কাপে মাঝে সাঝে । আল্ট্রা করিয়েছি রিপোর্ট নরমাল শুধু প্রশ্রাবে ইনফেকশন। এনটিভাইটিক দিছে খাচ্ছি। বলছে সেরে যাবে এখন পর্যন্ত ব্যাথা কমে নি। যদি প্রশ্রাব এ ইনফেকশন হত তাহলে জালাপুরা করত যা আমার করে নৈ শুধু পেট ব্য়াথা করে। এর কারনটা জানতে চাই।
2548 views
1 Answers
তলপেট ব্যথা,প্রসাবে জ্বালাপোড়া, বমি ভাব এসব ইউরিন/যোনি ইনফেকশন এর কারনে হয়ে থাকে আপনি দুশ্চিন্তা করবেন না। গাইনি ডাক্তারের চিকিৎসা নিবেন এবং প্রতিনিয়ত কিছু নিয়ম মেনে চলুন
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সহবাসের পর হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করুন
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে
2548 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy