4 Answers

তোমার জন্য এক ফালি চাঁদ, এক থালা তারা পূর্ন,
তোমার জন্য আকাশের নীল সবুজ বন অরন্য।
তোমার জন বাতায়নে আশা, তোমার জন হাহাকার,
তোমার জন্য রংধনুতে সাতটি রংএর সমাহার।
তোমার জন্য হৃদপিন্ডের সারাটিক্ষণ কম্পন,
তোমার জন্য রক্তের শিরা উপশিরায় স্পন্দন।
তোমার জন্য হিমালয়টা আজও দেখ কত শান্ত,
তোমার জন্য ফুলদানিটাও, ফুলের মত জীবন্ত।
তোমার জন্য সবটুকু সুখ, তোমার জন্য যুদ্ধ,
তোমার জন্য পৃথিবীটা দেখে আজও হই আমি মুগ্ধ।
তোমার জন্য গোলপের দিকে, চেয়ে হই আজও মগ্ন,
তোমার জন্য বিরহি কুহু,খুজে ফিরে তার লগ্ন।

3000 views Answered

তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, শান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা, তুমি আমার একটু খানি ছোয়ায় অনেক খানি পাওয়া. তুমি আমার কড়া রোধের মিষ্টি শীতল হাওয়া !

3000 views Answered

আমার স্বরচিত কবিতা 

প্রেম করো না

প্রেম করো না, প্রেম করো না,

পড়বে ভীষণ ফাঁদে,

প্রেমের ফাঁদে পড়ে যারা,

সবাই শেষে কাঁদে।

প্রেম যে এক আজব জিনিস,

পড়লে ঘাড়ে কারো,

আসল-নকল সব ভুলে যায়,

বিলের পোয়াবারো!

তার চেয়ে মাথা ঠাণ্ডা রাখো

ছাড়ো এসব আজই,

মা-বাবার চেয়ে বড় প্রেমিক

পাবে না কভু, বাজি! 

3000 views Answered

প্রেম ভালবাসা নিয়ে একটা ভাল কবিতাঃ

ফুল যদি লাল হয়,

মেঘ হয় কালো 

পাখি যদি গান গায়,

সূর্য দেয় আলো 

তুমি যদি প্রেম কর, 

বাসব আমি ভালো  

কেমন???



3000 views Answered

Related Questions

Next steps