স্বপ্নের তাবির প্রসঙ্গে....!?
একদম শুরু থেকেই লক্ষ্য করছি, বিস্ময়ে স্বপ্নের তাবির নামক বিভাগ রয়েছে ও এই বিভাগে নিয়মিত প্রশ্নোত্তর হয়।
কিন্তু স্বপ্নের তাবির একটা অতি জটিল বিষয়, যার জন্য আলাদা পড়াশোনার প্রয়োজন হয়। এর বিভিন্ন রকম অর্থ আছে। স্বপ্নের ক্ষেত্রে প্রায় সময়ই দেখা যায় স্বপ্ন যা দেখে বাস্তবে ঘটে তার উল্টো বা অন্যরকম ঘটনা ঘটে। আবার একই স্বপ্নের তাবির বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে।
তাই পূর্বের যামানায় যারা সাধারণ আলেম ছিলেন, তারা পর্যন্ত নিজে স্বপ্নের তাবির করতে সাহস পেতেন না, অন্য আলেমের কাছে পাঠিয়ে দিতেন। মুহাম্মদ ইবনে সীরিন(রহঃ), আসকালানী(রহঃ) সহ আরো অসংখ্য ব্যাক্তির কিতাবে একথা বলা হয়েছে।
তাহলে এত গুরুত্বপূর্ণ একটা বিভাগকে কেন সাধারণ লোকের জন্য উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে যেখানে উত্তরদাতার স্বপ্নের তাবিরের ব্যাপারে কোন পড়াশোনাই নেই অথবা সর্বোচ্চ মোহাম্মদী ফালনামার মত কিতাব পড়া??
এতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশাসনের নিকট জবাবের অনুরোধ করছি।
1 Answers
রাসুল (সাঃ) বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে।
কিন্তু মানুষের স্বভাব হলো, তারা কোনো স্বপ্ন দেখলে প্রিয়জনের কাছে তা বলে বেড়ায়। আবার অনেকে অন্যদের খুশি করার জন্য বানিয়ে বানিয়ে স্বপ্ন বর্ণনা করে।
অথচ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো, কোনো ব্যক্তি নিজেকে তার পিতা ছাড়া অন্যের সন্তান বলে দাবি করা, আর যে স্বপ্ন সে দেখেনি, তা বর্ণনা করা। এবং রাসুলুল্লাহ (সাঃ) যা বলেননি, তা তার সম্পর্কে বলে বেড়ানো। (বুখারি, হাদিসঃ ৩৫০৯)।
অনেকে না বুঝে যার তার কাছে স্বপ্নের বিষয় বলে বেড়ায়। অথবা এখানে প্রশ্ন করে জানতে চান।
কিন্তু এতে সে নিজেই নিজের ক্ষতির পথ প্রশস্ত করে।
কেননা রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয়, সেভাবে তা বাস্তবায়িত হয়। তোমাদের কেউ যখন স্বপ্ন দেখে, সে যেনো আলেম বা হিতাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে তা বর্ণনা না করে। (মুসতাদরাক হাকেমঃ ৪/৩৯১)।
তাই এই সাইটে যারা স্বপ্নের ব্যাখ্যা জানতে বা দিতে চান তাদের কাছে অনুরোধ যে, না জেনে স্বপ্নের ব্যাখ্যা করবেন না।
কেননা, বিস্ময়ে প্রকাশিত সকল প্রশ্ন বা উত্তরের দায়ভার একান্তই ব্যবহারকারীর নিজের, এক্ষেত্রে কোন প্রশ্নোত্তর কোনভাবেই বিস্ময় এর মতামত নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy