1 Answers

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন, আসেনি, যখন’ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।। কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে, গিশিরের স্পর্শমুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।। ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান, কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল।। কবি তুই গন্ধে ভু’লে ডুবলি জলে কূল পেলিনে আর, ফুলে তোর বুক ভরেছিল, আজকে জলে ভরবে আঁখির কোল |

2950 views Answered

Related Questions

Next steps