সকল মুসলিমকে দেখার অনুরোধ রইল?

আমি মুসলিম। মনে করেন, আমি এখন অন্য একটা ধর্ম গ্রহন করলাম। আবার আমি ইসলাম ধর্মে ফিরে আসলাম। এখন প্রশ্ন হলো," এই আমি যখন অন্য ধর্ম গ্রহণ করলাম আর তখন(অন্য ধর্মে থাকা অবস্থায়) যেসব পাপ করেছি সেসব পাপ কি ইসলাম ধর্মে থাকে(আসার পর) আল্লাহ ক্ষমা করে দিবেন? আমি সঠিক উ ত্তরটা জানতে চাই । "
2914 views

3 Answers

আপনার গুনাহ যদি হয় পাহাড় সমান।আল্লাহর দয়া আকাশ সমান।আল্লাহ কুরআনে বলেন---- ওনার রহমত থেকে নিরাশ না হতে।আপনি ক্ষমা চান, তওবা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে।

2914 views Answered

প্রশ্নে উল্লেখিত কারনে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে শর্ত হচ্ছে তাওবা করতে হবে। পাপের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, তাহলে তা থেকে তাওবা করতে হলে তার মাঝে তিনটি শর্ত বিদ্যমান থাকতে হবে বলে ওলামাগণ বলে থাকেন। ১। পাপ কাজটি পরিহার করতে হবে। ২। কৃত পাপকর্মের প্রতি আন্তরিকভাবে লজ্জিত বা অনুতপ্ত হতে হবে। ৩। ভবিষ্যতে আর এই পাপ কর্মে লিপ্ত হবেনা বলে দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ তাআলার দরবারে বান্দার তাওবা করা অধিক পছন্দনীয়। মানুষ অপরাধ করার পর আল্লাহ তাআলার নিকট তাওবা করা ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করাকে তিনি অত্যধিক পছন্দ করেন। আল্লাহ তাআলা তাওবা কবুল করেন এবং তাওবার মাধ্যমে বান্দাকে পুত পবিত্র করেন। আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তারপর তার কাছে ফিরে যাও। (সূরা হুদ, আয়াতঃ ৩)। আল্লাহ আরো বলেন, হে ঈমাদারগণ! তোমরা আল্লাহর নিকট খালেস তাওবা কর নিশ্চয় তোমরা কামিয়াব হবে। (সূরা আন নূরঃ ৩১)।

2914 views Answered

গুনা হতে তওবাকারী ব্যক্তি এমন,যেন সে ব্যক্তি জীবনে গুনাই করেনি।সুতরাং যেকনো কবিরা গুনা আল্লাহর দরবারে খাটি তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন।ইনশাআল্লাহ

2914 views Answered

Related Questions

Next steps