1 Answers
আমাদের চারপাশে যেসব বস্তু আছে, সেগুলোর কোনটা স্থির আবার কোনটা গতিশীল। বস্তুর এ স্থির বা গতিশীল অবস্থাকে তার স্থিতি বা গতি বলে এবং বস্তুটিকে স্থিতিশীল বা গতিশীল বলে।
কোন বস্তু স্থিতিশীল বা গতিশীল তা বুঝার জন্য আমরা আমাদের চারপাশে অবস্থিত একটি স্থির বস্তু বিবেচনায় আনি, যাকে প্রসঙ্গ বস্তু বলে। এ স্থির প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে, তাকে স্থিতিশীল আর না ঘটলে তাকে গতিশীল বস্তু বলে। সম্পূর্ণ স্থির কোন প্রসঙ্গবস্তুর সাপেক্ষে কোন বস্তুর স্থিতিকে পরমস্থিতি আর গতিকে পরম গতি বলে। আর যদি প্রসঙ্গবস্তু সম্পূর্ণ স্থির না হয়, যেমন : আমাদের কাছে পরিবেশে আপাত স্থির বস্তু যথা গাছপালা
ঘরবাড়ি ইত্যাদি বস্তুর সাপেক্ষে কোন বস্তুর স্থিতিকে আপেক্ষিক স্থিতি আর গতিকে আপেক্ষিক গতি বলে।
প্রকৃতপক্ষে, এ মহাবিশ্বে সম্পূর্ণ স্থিতিশীল কোন বস্তু নেই। সূর্য, গ্রহ, উপগ্রহ, পৃথিবী ইত্যাদি সবই গতিশীল। ফলে, সম্পূর্ণ স্থিতিশীল প্রসঙ্গ বস্তু না থাকায় কোন বস্তুর স্থিতির বা গতিকে পরম
বলা যাচ্ছে না। তাই সব বস্তুর স্থিতি বা গতি শুধুই আপেক্ষিক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy