সবাইকে বিষয়টি দেখার অনুরোধ রইল?
আমার বয়স ১৭ বছর ১০ মাস।কিন্তু উচ্চতা মাত্র ৫ ফিট।১০ শ্রেনিতে পড়ি,অথচ কেউ দেখে বলবে না যে আমি ১০ম শ্রেনিতে পড়ি।লজ্জায় স্কুলে যেতে পারি না,সবার থেকে নিজেকে খুব খুব ছোট লাগে।অন্যদিকে আমার মুখটা বাচ্চাদের মতোই হয়ে আছে....এতো বছর হয়ে গেল কোনো পরিবর্তন হচ্ছে না।এখন বন্ধুরাও লজ্জা দেয়।সামনে এসএসসি....আর আমার উচ্চতা ছি ছি ছি! নিজেকেই খারাপ লাগছে...!আমি দেখতেও অনেক অনেক পাতলা,খুব একটা মোটা না।মুখে অল্প চাপা ভাঙ্গা,মানে বাম গালটা একটু বড়,আর ডান গাল ছোট লাগে।মুখটা মনে হচ্ছে বেকে গেছে!
এখন আপনারাই আমার আশা ভরসা,প্লিজ ভাইয়ারা আমাকে সাহায্য করুন প্লিজ প্লিজ প্লিজ???
লম্বা হওয়ার জন্য সবকিছু করেছি কিন্তু কোনো ফল পাইনি।(বিঃদ্রঃ আমি বিস্ময়ের ১০০+ উচ্চতা ও ওজন বৃদ্ধির প্রশ্নের উত্তর দেখে ৩মাস সেগুলো ফলো করেছি,কিন্তু কোনো লাভ হলো না।সবশেষে আপনাদের একটি সঠিক কার্যকারী পরামর্শ চাচ্ছি)
আশা করি আপনাদের পরামর্শে আমার উচ্চতা ও ওজন বাড়বে।
দয়া করে.........ব্যায়াম,পুষ্টিকর খাবার,ঘুমান ইত্যাদি করতে বলবেন না।কারন এতোদিন আমি এগুলোই ফলো করে আসছি।
কিছু অন্য একটা উপায়,ঔষুধ,ট্যাবলেটের কথা বলুন যাতে আমার সমস্যা দূর হয়????
1 Answers
ভাই আপনি লম্বা কতটুকু হবেন তা নির্ভর করে আপনার বাবার উচ্চতার উপর। আপনি যদি বংশগতভাবে খাটো হন তাহলে কোনো প্রকার ট্যাবলেট,ক্যাপসুলে কাজ হবেনা আপনি লম্বা হতে পারবেননা। আপনি হতাশ হবেন না। নিজেকে ছোটো ভাববেন না। আল্লাহ আপনাকে যেরকমভাবে বানিয়েছে তা নিয়ে সন্তস্থ থাকুন। আপনি দেখতে কিরকম সেটা বড়ো কথা নয় পড়ালেখা করে নিজের পায়ে দাড়িয়ে সম্মানের সাথে বাচুন। কে কি বললো তা কানে নিবেন না। দুশ্চিন্তা কমানোর চেষ্ট করুন প্রয়োজনে কাউন্সেলিং করবেন। মেডিটেশন করবেন নিয়মিত। "অশ্বগন্ধা" পাউডার দুধের সাথে মিশিয়ে রাতে ঘুুুুমানোর আগে একটানা তিনমাস খেয়ে দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy