3 Answers

আপনি সকালের নাস্তা "ওটস্" দিয়ে শুরু করতে পারেন।ওটস্ খুবই পুষ্টিকর খাবার।আপনি বাজারের দোকানগুলোতে "কোয়েকার ওটস্" বা "সাফোলা" ওটস্ পাবেন।

2854 views Answered

একটা স্ট্যাটিকস দিয়ে শুরু করি। ইউনিভারসিটি অফ মিনেসোটার একদল গবেষক, ২০০০ টিনেজার এর উপর গবেষনা করে দেখেছেন যে যারা সকালের নাস্তা বাদ দিয়েছেন তাদের ওজন যারা নাস্তা খেয়েছে তাদের তুলনায় ২.৩ কেজি বেড়েছে । যুক্তরাষ্ট্রের আরেক গবেষনায় দেখা গেছে হাই-স্কুলের ছেলে-মেয়েদের প্রতি ৬ জনে ১ জন সকালে নাস্তা করে না, এবং এরা ক্লাসে ক্লান্ত ও অন্যমনস্ক থাকে । ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির আরেকদল গবেষক ও প্রায় ৭০০০ মধ্যবয়সী ব্যাক্তির উপর গবেষনা করেও একই ধরনের ফল পেয়েছেন। সকালের নাস্তা বাদ দিলে আপনি মোটা হবেন দুটো কারণে- ১) সকালের নাস্তা বাদ দিলে আপনি ক্ষুদার্ত থাকবেন এবং অটোমেটিকালি দুপুরে বেশি খেয়ে ফেলবেন। ২) সকালে যখন পেট খালি থাকবে, শরীর সেটাকে ব্যালেন্স করার জন্য আপনার মেটাবলিসম এর হার কমিয়ে ফেলবে। আপনি যদি নিয়মিত নাস্তা করা বাদ দেন, আপনার BMR (Basal Metabolic Rate) কমে যাবে। ফলশ্রুতিতে আপনি কম খেলেও মোটা হয়ে যাবেন। সকালের আদর্শ নাস্তায় চর্বি বা লবনযুক্ত খাদ্য থাকা উচিত না। খেতে হবে প্রচুর প্রোটিন বা আশযুক্ত খাবার। প্রোটিন এর জন্য চর্বি ছাড়া মাংস, ননী-বিহীন দুধ, বাদাম বা ডিম খাওয়া যেতে পারে। আর আশযুক্ত খাবারের মধ্যে আছে ফল, শাক-সব্জী ও শস্য জাতীয় খাবার (আটা, ময়দা ইত্যাদি)। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ডক্টর ড্যানিয়েলা "বিগ ব্রেকফাস্ট ডায়েট" নামে একটি ডায়েট রেসিপি বের করেছেন, যেটা অনুযায়ী সকালে অনেক বেশী ক্যালরি (প্রায় ৬০০ ক্যালরি) এবং অন্য সময় মধ্যম ক্যালরি খেয়ে দিনে প্রায় ১২০০ ক্যলরি খেতে হবে। এই ডায়েট এর অনুসরনকারীরা সকালে পিজ্জা, চকলেট খেয়েও আট মাসে তাদের ২১% ওজন কমাতে সক্ষম হয়েছেন। যেখানে সারাদিন অল্প অল্প খাওয়ার ডায়েট অনুসরনকারীরা মাত্র ৪.৫% কমাতে পেরেছেন। সকালে বেশি নাস্তা করলে, তা আপনার সারাদিনের মেটাবলিসম কে বাড়িয়ে দিয়ে ওজন কমায়। একটা ইংরেজি প্রবাদ দিয়ে শেষ করি- Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper অর্থাৎ রাজার মত নাস্তা করুন, রাজপুত্রের মত দুপুরে খান আর দরিদ্রের মত রাতে খান. আমাদের গ্রামের দরিদ্র মানুষেরা যারা সকালে পান্তা খেয়ে কাজে যায়, তাদের মধ্যে কিন্তু স্থুলতার হার খুবই কম। সুতরাং আপনার স্কুল-গোয়িং ডায়েট সচেতন মেয়ে/বোন কে বুঝান যেন তারা ছোটবেলা থেকেই সকালে নাস্তা করার অভ্যাস বজায় রাখে(তথ্যসুত্র-বেশতো)

2854 views Answered
  • সকালের নাস্তা হতে পারেঃ
  1. পরোটা ও ডিমভাজি।
  2. নুডুলস।
  3. আটার রুটি ও আলুভাজি।
  4. পরোটা ও গরুর কলিজা।
  5. আপেল ও কমলা।
  6. সিদ্ধ ডিম ও গাভীর দুধ।
  7. পাউরুটি ও বিভিন্ন রকম জেলি।
  8. তুন্দুল রুটি ও ডালভাজি।
  9. কলা ও পাউরুটি।
  10. কেক ও টোস্ট বিস্কুট।
  11. চা ও বিস্কুট।
  12. ভুনা খিচুড়ি ও ডিম ভাজি।
  13. ময়দার রুটি ও ডিমের অমলেট।
  14. বিভিন্ন ফলমূল ইত্যাদি।
2854 views Answered

Related Questions

Next steps