1 Answers

এ ব্যাপারে সরাসরি কোন হাদীস নেই। তবে একটি হাদিসের মর্মার্থ ব্যাখা করলে আলোচ্য কথাটি পাওয়া যায়। রাসুল (সাঃ) বলেনঃ- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقُرَابِ الأَرْضِ خَطِيئَةً لاَ يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً ‏"‏ ‏.‏ قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْحَدِيثِ ‏.‏ আবূ যার (রাঃ) তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, যে লোক একটি নেক কাজ করবে তার জন্য রয়েছে দশগুণ প্রতিদান; আর আমি তাকে আরও বৃদ্ধি করে দিব। আর যে লোক একটি খারাপ কর্ম করবে তার প্রতিদান সে কর্মের সমান অথবা আমি তাকে মাফ করে দিব।  ইব্রাহীম বলেন, হাসান ইবনু বিশ্‌র হাদীসটি ওয়াকী‘ সানাদে অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫৮৯, ই.সে. ৬৬৪১) সহিহ মুসলিম, হাদিস নং ৬৭২৬ হাদিসের মান: সহিহ হাদিস এ হাদীসটির ব্যাখ্যা মতে উপরোক্ত কথাটি সঠিক হিসেবে ধরা যায়। যেহেতু দান একটি সাওয়াবের কাজ, আর সাওয়াবের প্রতিদান যেহেতু দশগুণ, তাই আল্লাহ চাইলে এক টা. কায় দশ টা. কারো প্রতিদান দিতে পারেন। আল্লাহ তায়া’লা সর্বজ্ঞ।

2774 views Answered

Related Questions

Next steps