2 Answers
দুই সেজদার মাঝখানে নিম্নের দোয়া পড়তে পারেন৷
এক. আরবি দোয়া : «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي». বাংলা উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী। বাংলা অর্থ : বাংলা অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। [আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্ নং ৮৯৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/১৪৮।]
সূত্র: প্রিয় ডট কম
১। আরবি দোয়াঃ ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ বাংলা উচ্চারণঃ রব্বিগফির লী, রব্বিগফির লী। বাংলা অর্থঃ হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। (আবূ দাউদঃ ১/২৩১, ৮৭৪; ইবনে মাজাহঃ ৮৯৭)। ২। আরবি দোয়াঃ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ، ﻭَﺍﻫْﺪِﻧِﻲ، ﻭَﺍﺟْﺒُﺮْﻧِﻲ، ﻭَﻋَﺎﻓِﻨِﻲ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ، ﻭَﺍﺭْﻓَﻌْﻨِﻲ বাংলা উচ্চারণঃ আল্লা- হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফানী। বাংলা অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। (আবূ দাউদঃ ১/২৩১, ৮৫০; তিরমিযীঃ ২৮৪, ২৮৫; ইবনে মাজাহঃ ৮৯৮। সহীহুত তিরমিযীঃ ১/৯০; সহীহ ইবনে মাজাহঃ ১/১৪৮) ১ম নাম্বার দুআর বিস্তারিত রেফারেন্সঃ হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাতে নামায পড়তে দেখেন। এ সময় তিনি (রাসূল সাঃ) তিনবার আল্লাহু আকবার বলে, যুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমাতি পাঠ করেন। অতঃপর তিনি শুরা বাকারা পড়া শুরু করেন এবং রুকুর সময় কিয়ামের সমপরিমাণ ছিল। তিনি রুকুতে “সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম” পাঠ করেন। অতঃপর তিনি রুকু হতে মাথা উত্তোলন করেন এবং এ দণ্ডায়মানের সময়টি প্রায় রুকুর সমান ছিল। তিনি এ সময় “লি-রাব্বিয়াল হামদ” পাঠ করেন। অতঃপর তিনি সিজদায় গমন করেন, যার পরিমাণ কিয়ামের অনুরূপ ছিল এবং তিনি সিজাদায় “সুবহানা রাব্বিয়াল আলা” পাঠ করেন। পরে তিনি সিজদা হতে মাথা তুলে বসেন এবং তার দুই সিজদার মধ্যবর্তী সময়টুকু সিজদার সময়ের সমপরিমাণ ছিল, এবং স্থানে তিনি “রাব্বিগফিরলি” পাঠ করেন। এভাবে তিনি চার রাকাত নামায আদায় করেন। এবং এই নামাযে তিনি সূরা বাকারা, সূরা আল-ইমরান, সূরা নিসা এবং সূরা মায়িদা বা সূরা আন’য়াম পাঠ করেন। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৮৭৪ হাদিসের মানঃ সহিহ)। দুই সিজদার মাঝখানে ২য় দুআ পাঠের বিস্তারিত রেফারেন্সঃ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে নিম্নের দুআ পাঠ করতেন। “আল্লাহুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়া আফিনী, ওয়াহদিনী, ওয়ারযুকনী”। (সূনান আবু দাউদ , হাদিস নম্বরঃ ৮৫০ হাদিসের মানঃ সহিহ)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy