হঠাৎ শারিরীক দুর্বলতা?

হঠাৎ করে আমার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে।  সারাদিন ঘুম পায়,  না ঘুমালে মাথা ব্যাথা করে। সিনকারা জাতীয় ওষুধ খেলে কি কোনো উপকার পাবো?? 
2755 views

1 Answers

অনেক সময় কাজের মাঝে কিংবা অযথাই শরীরে ভর করে রাজ্যের ক্লান্তি এবং দুর্বলতা। মাথা খাটানো জাতীয় কোনো কাজই করা সম্ভব হয়ে উঠে না। অনেকে এই সমস্যায় পড়ে অজ্ঞানও হয়ে যান। শারীরিক দুর্বলতা কাজের উৎসাহ একেবারে নষ্ট করে দেয়; কিন্তু এই ধরনের শারীরিক দুর্বলতা কাটাতে প্রয়োজন আমাদের একটু সতর্কতা।

সকালের সূর্যের আলো গ্রহণ করুনঃ সকাল ৮-৯ টায় সূর্যের আলোর মধ্যে যাওয়ার চেষ্টা করুন। এতে করে দেহে ভিটামিন ডি পৌঁছায় যা আমাদের দেহের হাড়ের গঠন সুগঠিত করার পাশাপাশি আমাদের শারীরিক দুর্বলতা কাটাতে সহায়তা করে। মাথা ঘোরানো কিংবা শরীরে শক্তি না পাওয়ার সমস্যা সমাধান করে।

কাজের ফাঁকে খানিক্ষণ বিশ্রাম গ্রহণ করুনঃ কাজের ফাঁকে খানিকটা সময় পাওয়ার ন্যাপ অর্থাৎ মাত্র ১০ মিনিটের ঘুম দেহের কোষগুলোকে তরতাজা করে তোলে ফলে আমরা কাজের মাধ্যমে যে শক্তি হারাই এবং দুর্বলতা অনুভব করি তা পুনরায় ফিরে আসে। এবং আমাদের শারীরিক দুর্বলতা কেটে যায়।

পর্যাপ্ত পানি পান করুনঃ আমাদের দেহ পানিশূন্য হলে আমরা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে যাই। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিৎ সকলের। দেহ হাইড্রাইট থাকলে শারীরিক দুর্বলতার সমস্যা কেটে যায় একেবারে।

এনার্জি সমৃদ্ধ কিছু খাবার রাখুন হাতের কাছেঃ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাৎক্ষণিক এমন কিছু খাওয়া উচিৎ যা দেহে শক্তি ফিরিয়ে দেবে। যেমন- বাদাম, কমলা এবং মিষ্টি জাতীয় খাবার।এতে করে শারীরিক দুর্বলতাকে কাটিয়ে উঠা সম্ভব।

এছাড়া, আপনি সিনকারা সিরাপটি ও সেবন করতে পারেন। কেননা  মাথা ঘোরা, শরীর দূর্বল, অতিরিক্তি হার্ট স্পন্দন, রক্তচাপ, ষ্ট্রোক সমস্যা, চোখে ঝাপসা দেখা, সমঋতি শক্তি বৃদ্ধি সহ নানা রকমের সমস্যা তে সিনকারা ব্যবহৃত হয়। বিশেষ করে যাদের কোন খাবারের প্রতি রুচি নেই এবং কোন স্বাদ পান না তাদের জন্য সিনকারা বিশেষ ভাবে উপকার করে থাকে।

2755 views Answered

Related Questions

Next steps