হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিলে কেনো?
4 Answers
একবারে যোগাযোগ বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়না। আপনি, পুরো বিষয়টা তাকে খুলে বলুন। যদি সত্যিই সে আপনাকে ভালোবাসে, নিশ্চই বুঝবে। আপনি তাকে তুলনামুলক কম সময় দিন। এতে উভয়ের মঙ্গল হবে।
হঠাৎ কিছু না বলে এত দীর্ঘসময় এর জন্য যোগাযোগ বন্ধ রাখা ঠিক হবে না। এতে সে ভাবতে পারে যে আপনি তাকে ভুলে গিয়েছেন। আপনার উচিত তাকে বুঝিয়ে বলা যে পড়াশোনার জন্য কিছু সময় আপনাকে ব্যস্ত থাকতে হবে। সে যেন কিছুদিন অপেক্ষা করে। আশা করি সে বুঝবে।
আমার মতে, তাকে এরকম করে হঠাৎ যোগাযোগ না বন্ধ করে, তাকে আপনার সমস্যাটা বলে যোগাযোগ বন্ধ করে রাখুন। যেহেতু আপনার পড়ার ব্যাপকহারে ক্ষতি হচ্ছে। আর একেবারে যোগাযোগ বন্ধ করার থেকে, মোবাইল কল,ইন্টারনেট চ্যাটিং ও এসএমএস এগুলোর সাহায্যে আপনার সময় অনুযায়ী তার সাথে যোগাযোগ করতে পারেন। এতে পড়াশোনার ক্ষতি হবে না । নিজেকে তার থেকে যতটা পারবেন দূরে রাখুন। তার সাথে সরাসরি যোগাযোগ করার মাত্রা কমিয়ে দিন।আর সে যদি আপনার জন্য অপেক্ষাই না করে তবে সে আপনাকে কখনই ভালোবাসে নাই।
আপনার প্রশ্নে ২টি পয়েন্ট!
এক-আপনি তার সাথে এই কারণে যোগাযোগ বন্ধ করতে চান যে,যেন আপনার পড়ার লেখা ঠিক থাকেও যা ক্ষতি হচ্ছে তা না হয়৷
দুই-আপনি এটাও জানতে চান যে,সে আপনার জন্য অপেক্ষা করবে কি না?মানে,কতটা ভালোবাসে?
প্রথম কথা হলো,যদি আপনি হঠাৎ তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন,তাকে কিছু না বলে,সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত পড়ালেখার যে উন্নতি হবে তা শিউর না,কারণ-এতে আপনার মানসিক অবস্থা ঠিক থাকবে না এবং তার জন্য আপনার চিন্তা হবে৷এবং এক্ষেত্রে সে আপনাকে ভুল বুঝতে পারে,এটাই যৌক্তি সংগত।
আর যদি আপনি তাকে বলে যোগাযোগ বন্ধ করেন,সেক্ষেত্রেও আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে সফল না হতে পারেন৷
এখন পরামর্শ হলো-আপনি প্রথমে তার সাথে আপনাদের পড়ালেখার উন্নতি-অবনতির কথা আলোচনা করুন৷মাঝে মাঝে এ নিয়ে আপনার মানসিক পেরেশানির কথা তাকে বলুন৷ এর সমাধান নিয়ে আলোচনা করুন৷এভাবে আপনি তার সাথে মাঝে মাঝে ইচ্ছাকৃত কম কথা বলুন৷এনিয়ে সে আপনাকে প্রশ্ন করলে তাকে ভরসা জাগান,বলেন আপনি তাকে অনেক ভালোবাসেন এবং আপনার উপর বিশ্বাস রাখার কথা বলুন৷মাঝে মাঝে তার মানসিক অবস্থা বিবেচনা করে তাকে জিজ্ঞেস করুন,সে আপনাকে কতটা ভালোবাসে,কখনো আপনার অনুপস্থিতিতে সে আপনার জন্য অপেক্ষা করবে কিনা?সে আপনাকে কতটা ভালোবাসে এবং বিশ্বাস করে৷এভাবে হঠাৎ আপনি কিছুদিন এর জন্য যোগাযোগ বন্ধ করে দিন,(বি.দ্র.-কখনো কোন অবস্থাতেই তার মোবাইল ব্লক করবেন না এবং আপনার মোবাইল খুলা রেখে মোবাইল রিসিভ না করে থাকবেন না৷) যতদিন আপনি তার সাথে যোগাযোগ বন্ধ রাখবেন ততদিন আপনার সিমটি বন্ধ রাখুন৷ তা বেশিদিনও না৷
এভাবে হয়তো-আপনার উদ্দেশ্যে সফল হতে পারেন! [সবার মন-মানসিকতা এক নয় এবং সমসাময়িক অবস্থার প্রতি খেয়াল রাখুন৷ ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy