একটি মেয়েকে আমার খুব ভালো লাগে,তাকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে কি করতে হবে এখানে একটি সমস্যাও আছে,তা ব্যাখ্যায় দেওয়া হল?
আমি যে মাদ্রাসায় জব করি সেখানের একটি মেয়েকে আমার খুব ভালো লাগে।আমি তাকে আমার জীবনসঙ্গিনী করতে চাই,তবে এখনও তাকে এ সম্পর্কে কিছু বলিনি।চিন্তার বিষয় হচ্ছে অন্য একটি মেয়েকে দিয়ে তাকে বিষয়টা জানাবো বলে ভাবছি।যাকে দিয়ে জানাবো তার মোবাইল নাম্বার নিয়ে তার সাথে কয়েকদিন কথা বলছি।এখন সমস্যা হচ্ছে যাকে দিয়ে জানাবো সে ভাবে আমি তার সাথে প্রেম করবো,যেহেতু তার নাম্বার নিয়ে কয়েকদিন কথা বলছি।কেননা তার কথা শুনে বুঝছি সে আমার প্রতি দূর্বল হয়ে গেছে।এখন আমি কি করবো?তবে আমি তাকে ভালোবাসতে পারবোনা।কেননা আমি ওর ক্লাসেরই অন্য মেয়েকে জীবনসঙ্গীনী করার কথা বলছি। বিষয়টি অনেক জটিল হয়ে গেছে,প্লিজ একটি কার্যকরী সমাধান দিন।
2806 views
1 Answers
সম্ভবত আপনি এক জন শিক্ষক। কোন শিক্ষক এর কাছে থেকে এই রকম কোন কিছু আশা করা যায় না। যদি আপনার তাকে এতোই ভালো লাগে তো ডিরেক্ট তার বাসাতে জানান। কেন প্রেম করার কথা ভাবছেন। অন্য দিকে অন্য আর একটি মেয়ে আপনার প্রতি দূর্বল। আমার মতে আপনি ২য় নাম্বার মেয়ে টিকে বিষয় টি খুলে বলুন। কিন্ত এর ফলে ওই মেয়ে দুটির মাঝে যে সম্পর্ক টা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। প্রেম করার মনোভাব নিয়ে নয় বিয়ে করার মনোভাব নিয়ে মেয়ে টির বাসা প্রস্তাব পাঠান। আশা করছি কোন একটা সমাধান পাবেন।
2806 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy