3 Answers
সূরা আল-মায়েদাহ সর্বসম্মত মতে মাদানী সূরা। সূরা আল-মায়িদাহ সম্পূর্ণ মদীনায় অবতীর্ণ হয়। মদীনায় অবতীর্ণ হওয়া সূরাসমূহের মধ্যে এটি শেষ দিকের সূরা। এমনকি কেউ কেউ এটাকে কুরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা বলেও আখ্যায়িত করেছেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ও আসমা বিনতে ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, সূরা আল-মায়েদাহ যে সময় নাযিল হয়, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ‘আদ্ববা’ নামীয় উষ্ট্রীর পিঠে সওয়ার ছিলেন। সাধারণতঃ ওহী অবতরণের সময় যেরূপ অসাধারণ ওজন ও বোঝা অনুভূত হতো, তখনও যথারীতি তা অনুভূত হয়েছিল। এমনকি ওজনের চাপে উষ্ট্রী অক্ষম হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীচে নেমে আসেন। (মুসনাদে আহমাদঃ ৬/৪৫৫)
কুরআনের ৫ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ১২০টি এবং এর রূকুর সংখ্যা ১৬টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরার ক্রম ৫ আয়াতের সংখ্যা ১২০ রুকুর সংখ্যা ১৬ সিজদাহ্র সংখ্যা নেই ← পূর্ববর্তী সূরা সূরা আন-নিসা পরবর্তী সূরা → সূরা আল-আনআম
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy