2 Answers
নামাজের সময় হলে যখন মসজিদের মুয়াজ্জিনগণ আযান দিয়ে মুসলমানদের নামাজের জন্য ডাকেন। তখন নিয়ম হলো আযানের ধ্বনি শুনলে উত্তর দিতে হয়। আযানের বাক্য ও আযানের জবাব। ১। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। (২ বার) ২। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। (২ বার) ৩। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। (২ বার ৪। হাইয়া ‘আলাস সালা-হ। লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ। (২ বার) ৫। হাইয়া ‘আলাল ফালা-হ। লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ। (২ বার) ৬। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার (১ বার) ৭। লা ইলা-হা ইল্লাল্লা-হ। লা ইলা-হা ইল্লাল্লা-হ। (১ বার) ৮। ফজরের আযানে ‘আছছালা-তু খায়রুম মিনান নাঊম আছছালা-তু খায়রুম মিনান নাঊম (২ বার) মুয়াজ্জিনের আযানের জবাবে যা বলতে হয় এব্যাপারে হাদিসে বর্নিতঃ উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন মুয়াজ্জিন আযানের সময় আলাহু আকবার আল্লাহু আকবার বলবে, তখন তোমরাও আল্লাহু আকবার বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তোমরাও আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তখন তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা বলবে লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে! অতঃপর মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তোমরা যদি আন্তরিকভাবে এরূপ বল তবে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। (সূনান আবু দাউদ , হাদিস নম্বরঃ ৫২৭ হাদিসের মানঃ সহিহ)।
আজানের উত্তরঃ الله اكبر الله اكبر، الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله، ا اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله، ان محمدا رسول الله لاحول ولا قوة إلا بالله، لاحول ولا قوة إلا بالله হায়্যা আলাচ্ছালাহ্ لاحول ولا قوة إلا بالله، لاحول ولا قوة إلا بالله হায়্যা আলাল ফালাহ্ الله اكبر الله اكبر، لا اله الا الله