আমার গলাটা সপ্তাহ যাবৎ শুকিয়ে থাকে সব সময়। পানি খাওয়ার পরও মনে হয় শুকিয়ে আছে।কেনো এমন হলো? এটা কি রোগ? সমাধান চাই? 
2781 views

1 Answers

সম্ভবত আপনার দেহ সঠিক পরিমাণে পানি পাচ্ছে না।আপনি নির্দিষ্ট পরিমানে পানি পান করুন। এবং   আপনি যখন বাইরে বের হবেন তখন পানির বোতল সঙ্গে রাখুন৷ যত বেশি ঘাম হবে তত বেশি পানি পান করুন৷ যদি ব্যায়াম করে থাকেন তবে তাপমাত্রা বেশি থাকলে শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের পরিমাণ কমিয়ে আনুন৷ বাইরে বের হওয়ার সময়ে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পড়ুন। একটানা বেশি সময় গরম এলাকায় থাকবেন না। মাঝে মধ্যে ছায়ায়, ফ্যান বা এসির নীচে অবস্থান নিন৷ গরমের সময় নিয়মিত মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন। বেশি গরম অনুভূত হলে শরীরে ঠাণ্ডা পানির ঝাপটা দেওয়া উচিত৷ সম্ভব হলে শরীরে একটু ভেজা তোয়ালে পেঁচিয়ে রাখলে ভালো হয়৷   আর তার সাথে খুব সমস্যায় পড়লে চিকিৎসকের পরামর্শ নিবেন। 

2781 views

Related Questions