আমি একদমই পানি পান করতে পারি না।কোনো সমাধান আছে?

সারাদিনে জোর জবর দস্তি করে ২-৩ গ্লাস পানি খেতে পারি।আর আমি টানা ২ দিন পানি না খেয়েও থাকতে পারি বিন্দুমাত্রও তৃষ্ণা পায় না।মূলত সারাদিনে একদমই পানির তৃষ্ণা পায় না তাই পানি খেতে পারি না।এমন দিনও যায় সারাদিনে আধা গ্লাস পানি পান করি। কোনো সমাধান আছে?????
2951 views

1 Answers

পানি পান করতে না পারলে অসুবিধা নাই। আপনিতো সুস্থ্য আছেন তাইনা? কাজেই জোর করে বেশি পানি পান করার দরকার নাই। আজ আমার একটু ভাল লাগছে আপনার কথা শুনে।কারন আমিও পানি পান করতে পারিনা। ভাবতাম একমাত্র আমিই যে অল্প পানি পান করে। আপনিতো দু গ্লাসের কথা বলেছেন। কিন্তু আমি ৩ বেলা ভাত খাবার সময় যে পানি পান করি সেটাই শেষ সারাদিন আর পানি লাগেনা। অবশ্য বহুদুরের জার্নি করলে একটু পানি লাগে। যাই হোক আমিও খুজেছি পান কম পান করলে কি ক্ষতি? এমনিতেই আমি বায়োলজির ছাত্র আর অনেক গবেষনা খুজে পেলাম যে, কম পানি পান করা ক্ষতিকর নয়। ধরুন আপনার পিপাসা লাগছে, তাহলে পানি পান করতেই হবে। পিপাসা মিটে গেলে আর নয়। এখন যদি পিপাসা না পায় তবে পানি পানের দরকার নাই। ক্ষতি হবেনা। বেশি পানি পান খুবই ভাল এই ধারনা ভুল। পিপাসা ছাড়াই ইচ্ছে করে বেশি পানি পান ভাল নয়।  যদি আপনার রক্তের মেটাবলিক বর্জ্যের চেয়ে রক্তে পানি বেশি থাকে তবে আপনার কিডনি বর্জ্য ছেকে পৃথক করবেনা। ফলে দেহেই অতিরিক্ত পানিতে বর্জ্য দ্রবীভূত হয়ে আপেক্ষিক ঘনত্ব ঠিক রাখবে। এই প্রক্রিয়ায় বর্জ্য দেহে জমা হয়ে মারাত্বক ক্ষতির মুখে ফেলবে। শারীরবিদ্যা অনুযায়ী কিডনী তখনী রক্ত ছাকা শুরু করে যখন রক্তে বর্জ্য বৃদ্ধি পেয়ে আপেক্ষিক ঘনত্ব বৃদ্ধি পায়। কিন্তু এই অবস্থায় বেশি পানি পান করলে ঘনত্ব কমে যাওয়ায় ছাকন প্রক্রিয়া বন্ধ হয়ে বর্জ রক্তেই থেকে যাই। কাজেই পিপাসা অনুযায়ী পানি পান করবেন। পানি খাওয়া ভাল এটা মনে করে প্রয়োজন ছাড়াই পানি পান করে বিপদ ডেকে আনবেন না। তবে এক্ষেত্রে অবশ্যই আরেকটি দিক দেখতে হবে তা হচ্ছে পানি কম পান করার ফলে আপনার অসুবিধা হচ্ছে কিনা?যদিও এটি প্রমান করা যায়না। কেননা শরীরে পানির প্রয়োজন হলেই পিপাসা লাগে। তাই পিপাসা না লাগলে পানির অভাব জনিত অসুবিধা তেমন হয়না বললেই চলে। তবে এখানেও ব্যতিক্রম আছে তা হচ্ছে অন্য কোন রোগে পড়লে পানি পিপাসা বন্ধ হতে পারে। তাই অন্তত একবার ডাক্টারি পরীক্ষা করা উচিত। সর্বেশষ কথা এটাই যে,পিপাসা লাগলেই পানি পান করবেন। চেপে রাখবেন না। আবার পিপাসা মিটলে আর অতিরিক্ত পানি পানের প্রয়োজনও নাই।

2951 views Answered

Related Questions

Next steps