3 Answers
কথায় আছে-"একটি পবিত্র হৃদয়ের ধুকধুকানি আর একটি পবিত্র হৃদয়'ই শুনতে পায়"৷সত্য কথা এটাই যে 'ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম থাকলেও,কতটা ভালোবাসেন তা প্রকাশের সঠিক কোন মাধ্যম নেই৷একটা পবিত্র হৃদয় অন্য একটি পবিত্র হৃদয়ের কথা বুঝতে পারে৷ তবুও বিভিন্ন-জন বিভিন্ন মাধ্যম বলে থাকে৷আসুন এ সম্পর্কে কিছুটা জানা যাক!
প্রতিটা মানুষ জানে যে সে পৃথিবীর সবচেয়ে স্পেশাল মানুষ না। কিন্তু সবাই চায় সে যেন তার ভালবাসার মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে স্পেশাল মানুষ হয়। ভালোবাসার মানুষটির কাছে ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ উপায় হল তাকে আপনার কাছে স্পেশাল অনুভব করানো। তাকে এটা অনুভব করানো যে সে আপনার জীবনে অনেক স্পেশাল।
একেক মানুষের চাহিদা একেক রকম। কি করলে ভালোবাসার মানুষটি স্পেশাল অনুভব করবে সেটা আমাদের সবার জানার কথা। যেমন আমার কাছে ছোট ছোট জিনিষ অনেক গুরুত্ব বহন করে।
★ভালোবাসার মানুষটিকে পর্যাপ্ত সময় দেওয়া৷আপনি যদি তাকে পর্যাপ্ত সময় না দেন তবে তার মনে আপনার ভালোবাসা নিয়ে সন্দেহ পতিত হবে৷ ★ভালোবাসার মানুষটির ছোট ছোট বিষয়গুলো এবং ভালোলাগা খেয়াল রাখা আর সেগুলো করার চেষ্টা করা★প্রতিদিন না হলেও মাঝে মাঝে ফুল দেয়া★প্রেমোময় কন্ঠে মাঝে মাঝে "ভালবাসি” বলা।★সৎও সত্য বলা৷আপনি কেমন, সেটা তাকে জানতে দিন। আপনাকে প্রকাশ করুন। সত্যিকারের আপনাকে যখন সে খুঁজে পাবে, তখন আপনার ভালোবাসাও সে অনুভব করতে পরবে। আর মনে রাখবেন, মানুষ তখনই নিজেকে একজন মানুষের কাছে পুরোপুরি প্রকাশ করে, যখন সে তাকে সত্যি ভালোবাসে।★মনের মানুষটি কী পছন্দ করে, এটা নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন? আর যদি না বুঝে থাকেন, আজই খুঁজে বের করুন, সে কী ভালোবাসে। সেটা কোনো জিনিস হতে পারে, কোনো বিষয় হতে পারে, এমনকি খাবারও হতে পারে। ঝটপট প্রিয় মানুষটির পছন্দের কোনো ডিশ রান্না করে ফেলুন। খাবারটির স্বাদ হয়তো রেস্তোরাঁর মতো হবে না; কিন্তু ভালোবাসায় যে কোনো ঘাটতি নেই, সেটা আন্দাজ করতে মনের মানুষটির এক সেকেন্ডও দেরি হবে না।
এভাবে তার সব ছোটো কাট ভালোলাগার বিষয়গুলোর প্রতি যত্নবান হয়ে তাকে বুঝাতে পারেন আপনি কতটা ভালোবাসেন৷ এরপরও যে বুঝবেনা সে কখনো বুঝবেনা আপনাকে৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy