কেরোসিন , ডিজেল , পেট্রোল ও অন্যান্য খনিজ তেল ও পদার্থগুলো কী নাপাক?

আমার মাকে কে যেন বলেছে , কেরোসিন তেল নাকি নাপাক!!
2822 views

1 Answers

কেরোসিন,ডিজেল এগুলো এক একটি খনিজ তেল এবং তা বেশ দুর্গন্ধযুক্ত। আর দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে একান্ত প্রয়োজন ছাড়া তা মসজিদে নেওয়া মাকরূহ।একান্ত প্রয়োজনে মসজিদে তা ব্যবহার করতে হলে খেয়াল রাখতে হবে, তা যেন মসজিদের ফ্লোরে বা জায়ানামাজে না পড়ে। তেমনি দুর্গন্ধের কারণে কাপড়ে লাগলে সেই কাপড়ে নামাজ পড়াও অনুত্তম। এ থেকে হয়ত অনেক মানুষ মনে করেন, কেরোসিন /অন্যান্য দুর্গন্ধযুক্ত তেল নাপাক।

মানুষের ঢালাও এমন ধারণা ঠিক নয়। আসলে কেরোসিন তেল,ডিজেল বা অন্যান্য খনিজ তেল নাপাক নয়। কিন্তু এর মধ্যে যা দুর্গন্ধযুক্ত তা একান্ত প্রয়োজন ছাড়া তা মসজিদে নেওয়া মাকরূহ; নাপাক হওয়ার কারণে নয়। যেমনটি অনেকে মনে করেন। -ফাতাওয়া উসমানি: ১/৩৫১

2822 views Answered

Next steps