খালের পানি গুলো কি নাপাক?
আমি যেখানে টিউশন করাতে যায়,সেখানে একটু বৃষ্টি পরলেই,রাস্তায় পানি উঠে।রাস্তার পাড় ভেঙে যাওয়ার কারণে রাস্তায় খালের পানি গুলো উঠে।এখন আমার প্রশ্ন হলো,খালের পানি গুলো কি নাপাক?ঐ পানিতে হাঁটলে কি অপবিত্র হয়ে যাবো??গোসল করতে হবে??কারণ পানি গুলো তো অনেক নাপাকি জায়গা বেয়ে আসে,তাই প্রশ্নটি করলাম।দয়া করে উত্তরটি জানাবেন।
2757 views
1 Answers
বৃষ্টির কারণে রাস্তায় যেসব কাদা-মাটি ও পানি জমে থাকে কিংবা খালের/ড্রেনের পানি যা বৃষ্টির পানির সঙ্গে মিশে যায়; তা পাক। এ পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হবে না। কেননা এ থেকে বাঁচা অসম্ভব। তবে এ পানি ময়লাযুক্ত বিধায় ধুয়ে নেয়া ভাল।
হ্যাঁ, যদি পানিতে স্পষ্ট নাপাকি দেখা যায় তবে সে পানি নাপাক। (রদ্দুল মুহতার ১/৫৩০)
2757 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy