2 Answers

খালিপেটে চা খাওয়া উপকার নয় বরং ক্ষতি হয়। চা পাতার এসিডিক উপাদান প্রোটিন জাতীয় খাবার হজমে সমস্যা তৈরি করে। এছাড়াও খাওয়ার পরপরই চা-কফি পান করলে খাবার হতে আয়রন শোষিত হয় না। চা-কফি যদি পান করতেই হয়, সেটি করুন নাস্তা করার ২৫-৩০ মিনিট পর। আশাকরি বুঝতে পেরেছেন।
2688 views Answered

দুধ মেশানো চা কিংবা কফিতে সাধারণত প্রচুর ক্যাফেইন থাকে, যা পরিমিত উপায়ে গ্রহণ করলে শরীরে শক্তি জোগায়। কিন্তু খালি পেটে এ ধরনের পানীয় একদমই স্বাস্থ্যকর নয়। এ ছাড়া যাঁরা পেটের অসুখে ভুগছেন, তাঁদের জন্যও বেড টি অত্যন্ত ক্ষতিকর। খালি পেটে চা পান করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। সুস্থ-স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও খালি পেটে চা পানের অভ্যাস ত্যাগ করা উচিত। কারণ, এটি ক্ষুধামান্দ্য তৈরি করে।তবে আপনি যদি একান্তই অভ্যস্ত হয়ে পড়েন, তবে তা থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি-দুধ ছাড়া লিকার চা পান করুন। গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয়। কারণ, এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। আর বিশেষভাবে যাঁরা অনিদ্রায় ভুগছেন, তাঁদের এ অভ্যাস জরুরি ভিত্তিতে পরিত্যাগ করা উচিত। খালি পেটে কফি পান করার অভ্যাসও স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সবচেয়ে ভালো হয়, যদি আমরা সবাই এই বেড টি থেকে দূরে থাকতে পারি।

2688 views Answered

Next steps