দাঁত শিরশির করা থেকে মুক্তির উপায়?

আমার একটা দাঁত পোকা ছিল তা তুলে ফেলার পর ঠান্ডা পানি কিছু খাইলে পাশের দাঁত শিরশির করে।অন্য কোন দাঁতে সমস্যা হয়না।
2900 views

1 Answers

মাঝেমধ্যে ঠান্ডা, গরম ও টক খাবার দাঁতের শিরশির ভাব তৈরি করতে পারে। যাঁদের এই সমস্যা রয়েছে, তারাই জানেন এর যন্ত্রণা কেমন! এ থেকে অনেক সময় ব্যথাও হয়। এটি দাঁত কম মজবুত হওয়ার লক্ষণ।

অনেকে এ থেকে রেহাই পেতে ওষুধ সেবন করেন বা বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করেন। তবে কিছু বিষয় মেনে চললে ঘরে বসেই এই শিরশির ভাব দূর করা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডি বাতলে দিয়েছে এই উপায়।

✧ এক কাপ উষ্ণ গরম পানির মধ্যে আধা চা চামচ লবণ নিন। এই পানি দিয়ে কুলি করুন। লবণপানি মুখের সব অংশে ছড়িয়ে গেলে ব্যথা হতে পারে। তবে কয়েক মিনিটের জন্য এই পানি মুখে রাখুন। এর পর ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে মুখ ধোন। দিনে দুবার এটি করলে দ্রুত শিরশির ভাব থেকে মুক্তি পাবেন।

সোর্সঃ NTV

2900 views Answered

Related Questions

Next steps