কোনোভাবেই আমি আমার গার্লফ্রেন্ডকে খুশি রাখতে পারছি না। সম্পর্কটা ব্রেকাপের দোড়গোড়ায় এসে পৌছে গেছে। এই মুহুর্তে আমি কি করব?
1 Answers
যদিও ছাত্র জীবনে প্রেম ভালোবাসা করা ঠিক না, যা আমাদের ভবিষ্যৎ ধ্বংসের কারণ হয়ে দাড়ায়। আবার ইসলাম ধর্মমতেও এই ধরনের প্রেম হারাম। তবে আপনি যে প্রেমটি পূর্বে করেছিলেন সম্ভবত মেয়েটি আপনাকে অনেক ভালোবাসত আর তার সাথে আপনি যে ব্যাবহার করেছেন এটা ক্ষমার অযোগ্য যা হয়ত কোনো মেয়েই স্বাভাবিকভাবে মেনে নিবে না। আপনার এই ব্যাবহারে মেয়েটি হয়ত অনেক কষ্ট পেয়েছে এবং অভিমান করে আপনাকে হয়ত আস্তে আস্তে ভুলে যেতে সক্ষম হয়েছে। আপনি হয়ত এই মেয়ের যোগ্য না নয়ত তার সাথে আপনি এই ব্যাবহার করতে পারতেন না। যাইহোক এখন আপনি মেয়েটির সঙ্গে একবার একা একা দেখা করুন এবং আপনার মনের কথা বলুন যে আপনি তাকে অনেক ভালোবাসেন। আপনি মেয়েটিকে বিভিন্ন ভাবে বুঝান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। প্রয়োজনে তার কাছে ছোট হন বার বার ক্ষমা চান। মেয়েটিকে বলুন যে আপনাকে তার জীবনে আরেকটি বার জায়গায় দিতে, আপনাকে আরেকবার তাকে ভালোবাসার চান্স দিতে। আপনি যদি সত্যিকার অর্থে বুঝাতে সক্ষম হন এবং উক্ত মেয়ে যদি বর্তমানে কারো সাথে সম্পর্কে না জড়ায় তাহলে আশাকরি আপনাদের আবার নতুন করে সম্পর্ক হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy