2 Answers

আপনি ২ঘন্টা যে কাজটি করবেন। তা দ্বারা যদি ব্যায়াম এর সমতা হয়, তাহলে ব্যায়াম না করলেও যতেষ্ট হবে।

2700 views Answered

হ্যাঁ প্রয়োজন আছে। ব্যায়াম এমন একটা জিনিস যার শুধু উপকারিতাই আছে, নিয়ম মেনে ব্যায়ামে কোন অপকারিতা নেই। তাই প্রতিদিন অন্তত কিছু সময় হলেও ব্যায়াম করার চেষ্টা করুন। ব্যায়াম করলে মানসিক ও শারীরিক ভাবে ভালো থাকা যায়। ব্যায়াম আপনার মানসিক চাপ কমাতে, মুড ভালো রাখতে এবং ভালো ঘুম হতে সাহায্য করবে এবং এর ফলে সবসময় আপনার নিজেকে অনেক বেশি প্রাণবন্ত মনে হবে।


ব্যায়াম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে, চিন্তাভাবনার দক্ষতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যায়ামের ফলে হৃদস্পন্দন বৃদ্ধি পায়, যা মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহকে স্বাভাবিক রাখে এবং মস্তিষ্কের কোষগুলোর বৃদ্ধিকে উন্নত করে। যার ফলে মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।


আর হ্যাঁ আপনি যে কাজটি করছেন সেটা যদি ব্যায়ামের শর্ত পূরণ করতে পারে তবে অবশ্যই সমস্যা নাই। তবে সেটা যে কার্যকর হবে সেটা কিন্তু একদম না। তাই নিয়ম মেনে ব্যায়াম করা উচিৎ৷ 
2700 views Answered

Related Questions

Next steps