পিঠের লোম সমস্যা?

আমার পিঠের উপরের অংশে অর্থাৎ কাধের দু পাশে বেশ কিছু লোম আছে আমি এগুলা সরাতে চাচ্ছি । কি করলে বা কিভাবে সরালে আর হবে না একটু সাজেশন চাই 
2897 views

2 Answers

আজকাল খুব সহজেই ডেপিলেটরি বা লোমনাশক ক্রিম প্রেসক্রিপশন ছাড়াই কেনা ও ব্যবহার করা যায়। সবগুলোই কিন্তু সব জায়গায় ব্যবহার উপযোগী নয়। তাই কেনা ও ব্যবহারের আগে অবশ্যই মোড়কের গায়ে লেখা পড়ে নিশ্চিত হয়ে নিন। এধরনের ক্রিমে যেসব কেমিক্যাল ব্যবহৃত হয় সেগুলো লোমকুপ দুর্বল করে দেয়-নষ্ট করে দেয়। ঠিকমত বা নিয়মমত ব্যবহার না করলে কিংবা বেশি পরিমানে ব্যবহার করলে ত্বক পুড়ে যেতে পারে। এছাড়া যদি আপনার এলার্জি থাকে, তাহলে প্রথমে সামান্য অংশে ক্রিম লাগিয়ে দেখুন কোন রি-একশন হয় কি না। এরপর ব্যবহারের নিয়মাবলি যথাযথভাবে অনুসরন করুন।

2897 views Answered

আপনি ঘরোয়া পদ্বতিতে আপনি সহজে আপনার লোমগুলো দূর করতে পারেন৷ আশা করি এ পদ্বতিতে আপনি উপকৃত হবেন। নিচে দুইটি পদ্বতির মাধ্যমে ব্যবহার করতে পারেন।     

১) কফি স্ক্রাব


উপাদান : 

  1. ২ টেবিল চামচ কফি
  2. ১ টেবিল চামচ চিনি
  3. ১ টেবিল চামচ মধু
  4. কয়েকটা ফোটা লেবুর রস
ব্যবহার পদ্বতি :
আপনি প্রথমে একটি বাটিতে প্রথমে কফি ও চিনি মিশিয়ে নিন। এতে মধু ও লেবুর রস দিয়ে ভালো করে মেশান। কফি ও চিনি পুরো পুরি গলবে না। এরপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে খানিকক্ষণ ম্যাসাজ করুন ঘুরিয়ে ঘুরিয়ে। ৫ মিনিট ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। 

২) ময়দা ও দইয়ের প্যাক 


উপাদান :

  1. ২ টেবিল চামচ ময়দা
  2. ১ টেবিল চামচ দই
  3. কয়েক ফোটা লেবুর রস
  4. ২ চা চামচ গুড়ো হলুদ
ব্যবহার পদ্বতি : 
একটি বাটিতে এই সব উপাদান নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।৷ এরপর এই মিশ্রণ মুখের ত্বকে লাগান। ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর মুখ ধোয়ার সময় ভালোভাবে ঘষে তুলুন। এতে লোম দূর হবে। 

2897 views Answered

Related Questions

Next steps