গুপ্তাঙ্গের লোম কাঁচি দ্বারা কাটা যাবে?

গুপ্তাঙ্গের লোম কাঁচি দিয়ে কাটলে দরিদ্র হয়ে যায়,পরিবারে অশান্তি হয়-এমন শোনা যায়।ইসলাম কি একথা সমর্থন করে?গুপ্তাঙ্গের লোম কাঁচি দিয়ে কাটা কি জায়েজ?দলিল সহ উত্তর খুব প্রয়োজন।
2604 views

1 Answers

ব্লেড, ক্ষুর বা কাঁচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিস্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েয। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় ক্যামিক্যাল দ্বারা পরিস্কার করাতেও শরীয়তের কোন বাধা নেই। তবে পুরুষের জন্য চেঁছে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। (কিতাবুল ফিকহ আ’লাল মাযাহিবিল আরবাআ’ ২/৪৫)

সুতরাং কেউ যদি কাঁচি দ্বারা ছোট করে রাখে, তাহলে জায়েয হবে, তবে উত্তম হবে না।

فإن أزال شعره بغير الحديد لا يكون على وجه السنة

যদি কেউ চেঁছে না ফেলে অন্য কোনভাবে পরিষ্কার করে তাহলে তা সুন্নাহ অনুযায়ী হবে না। (কিতাবুন নাওয়াযিল ১৫/৫৪৭)
2604 views Answered

Related Questions

Next steps