3 Answers
হ্যাঁ, শয়তানের বংশ বিস্তার হয়। কিন্তু মৃত্যু হয় না। সে যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছিল তখন সে তার হায়াত কিয়ামত পর্যন্ত চেয়েছিল। এবং আল্লাহ তার আবদার রেখেছিলেন।
হ্যা!মানুষের জন্য যেমন মৃত্যু অবধারিত একটি বিষয়, অনুরূপভাবে জিন ও শয়তানদের জন্যও অবধারিত একটি বিষয়। শুধু ইবলিশকে আল্লাহু সুবহানাহুতায়ালা একেবারে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে অবকাশপ্রাপ্ত। শয়তান যেহেতু জীনের বংশ থেকে,সুতরাং, জীনের মতো শয়তানও বংশবিস্তার করে৷
ইবলিশ সম্বন্ধে মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সে কিয়ামত অবধি জীবিত থাকবে। সে (ইবলিশ) বলল, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন ,যেদিন তারা পুনরুথিত হবে। তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সূরা আরাফ আয়াতঃ ১৪, ১৫) এ আয়াতে ইবলিশকে দেয়া সময় সম্পর্কে কিছু বলা হয়নি। শুধু এটুকু বলা হয়েছে যে, তোমাকে অবকাশ দেয়া হল। কিন্তু অন্যান্য সূরায় এ অবকাশ নির্ধারণ করে বলা হয়েছে, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। (সূরা আল-হিজরঃ ৩৮, সোয়াদঃ ৮১) এ থেকে বাহ্যতঃ বোঝা যায় যে, ইবলিশের প্রার্থিত অবকাশ কেয়ামত পর্যন্ত দেয়া হয়নি, বরং একটি বিশেষ মেয়াদ পর্যন্ত দেয়া হয়েছে। অধিকাংশ আলেমদের নিকট তার অবকাশের মেয়াদ হচ্ছে শিঙ্গায় প্রথম ফুঁক দেয়া পর্যন্ত। (আদওয়াউল বায়ান) সুদ্দি বলেন, তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেয়া হয়নি। কারণ, যখন শিঙ্গায় প্রথম ফুঁক দেয়া হবে, তখন আসমান ও যমীনের সবাই মারা পড়বে, আর তখন ইবলিশও মারা যাবে। (তাবারী) [পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। শয়তান বিতাড়িত হবার পর আল্লাহ তাআলার কাছে কিয়ামত অবধি আয়ু চাইলে আল্লাহ তাআলা তা মেনে নিয়েছেন। তার আগে সে মারা যাবে না।]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy