3 Answers

আপনার উচ্চতা ও বয়স এর বিএমআর অনুযায়ী আপনার ওজন হওয়া উচিত ছিল ৫৩ কে.জি. কিন্তু আপনার ওজন মাত্র ৪৫ কেজি। তাই আপনি আপনার ওজন বাড়ানোর চেষ্টা করুন। 

2999 views Answered

বডি মাস ইনডেক্স বা বিএমআই হচ্ছে শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক পদ্ধতি। দেহের ওজন ও উচ্চতার ভিত্তিতে এ পদ্ধতিতে আদর্শ ওজন নির্ণয় করা হয়। উচ্চতা অনুযায়ী কারো ওজন স্বাভাবিক আছে কি না, তা  বিএমআইয়ের মানের মাধ্যমে জানা যায়।

বিএমআই পদ্ধতিতে আদর্শ ওজন বের করার সূত্র—

বিএমআই = ওজন ÷ উচ্চতা

(এখানে ওজন ‘কেজি’ এবং উচ্চতা ‘মিটারে’ হিসাব করতে হবে।)

যেমন, আপনার ওজন ৪৫ কেজি, তার উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।

তাহলে বিএমআই = ৪৫ ÷ (১.৬৮)২

বা ৪৫ ÷ ২.৮২ = ১৫.৯৬।

এখন এই মান থেকে দেখে নেন, আপনার ওজন স্বাভাবিক কি না।

বিএমআই মান—

< ১৮.৫০ = ওজনস্বল্পতা,

১৮.৫০-২৪.৯ = স্বাভাবিক,

২৫.০০-২৯.৯ = ওজনাধিক্য,

৩০.০০-৩৯.৯ = স্থূল,

৪০ > = অতিরিক্ত স্থূল।

তাহলে বুঝা যায় যে, আপনার ওজন স্বাভাবিক নয়। আপনার ওজন আরো বাড়াতে হবে।

পুরুষ ও নারীর স্বাভাবিক ওজনের মান জানার ক্ষেত্রে বিএমআই সূত্র একই।

2999 views Answered

আপনার ওজন স্বাভাবিক ।

2999 views Answered

Related Questions

Next steps