4 Answers
আমার মতে, একজন ঈমানদার ছেলে এসব বৈশিষ্ট্য দেখে মেয়ে পছন্দ করেঃ-
- মেয়ের দ্বীনদারী।
- মেয়ের সৌন্দর্য।
- মেয়ের বংশপরিচয়।
- মেয়ের আচরণ।
একজন সাধারণ ছেলে যেমন মেয়ে পছন্দ করেঃ ১। সুন্দরী মেয়ে, ২। নিরহংকারী মেয়ে, ৩। ধনী বংশের মেয়ে, ৪। ভদ্র মেয়ে, ৫। ধার্মিক মেয়ে (ধার্মিক ছেলে), ৬। কন্ঠ সুন্দর অর্থাৎ সুন্দর করে কথা বলতে পারে বা গান গাইতে পারে, এমন মেয়ে। ৭। শিক্ষিত অর্থাৎ ভালো ছাত্রী।
অনেক মেয়েরা অনুমান করে যে তাকে যত সুন্দর দেখাবে , ছেলেরা তাকে তত পছন্দ করবে। অনুমানটি অনেকাংশে সত্যি, কিন্তু সৌন্দর্য ছাড়াও ,আরও অনেক কিছু আছে , যা ছেলেরা পছন্দ করে।যেমন-একজন ছেলে সে যেমনই হওক,সে তার প্রিয়মানুষটি/জীবনসঙ্গীর মাঝে সর্বপ্রথম যে বিষয়টি খুঁজে তা হলো!★চারিত্রিক বিশুদ্ধতা:-সবথেকে গুরুত্বপূর্ণ,আপনার রুপ , গুণ , মেধা সবই বিফলে যাবে যদি আপনার চারত্রিক বিশুদ্ধতা রক্ষিত না থাকে।একটা ছেলের কাছে সবকিছুর থেকে একটা মেয়ের চরিত্র সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । কোন মেয়ের চরিত্র খারাপ হলে কখনোই তাকে বিয়ে করে সুখী হওয়া যায় না। এটা ছেলেরাসহ সবাই বিশ্বাস করে। তাই চারিত্রিক বিশুদ্ধতা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ ।এছাড়াও যে বিষয়গুলো মেয়েদের মাঝে ছেলেরা খুঁজে তা হলো:★সরলতা। ★নিরবতা এবং কোমলতা। ★ফ্রেন্ডলীনেস ও হাসিখুশি ভাব। ★সততা★অন্যের প্রতি যত্নবান। ★পরিষ্কার-পরিচ্ছন্নতা।
এস্বভাব/গুণগুলি আপনার(মেয়ে) মাঝে থাকলে নিঃসন্দেহে আপনি ছেলেদের পছন্দের শীর্ষে থাকবেন৷
.
১/ শারীরিক গঠন : কথায় বলে "প্রথমে দর্শনধারী- তারপর গুন বিচারি।" ছেলেদের চোখেও প্রথম ইম্প্রেশনটা পরে দর্শন থেকেই।স্বাস্থ্যবতী মেয়েদের বেশির ভাগ ছেলেই পছন্দ করেন। কারও আবার কোন বিশেষ অঙ্গের প্রতি দুর্বলতা থাকে।
.
২/ স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছ্বল : ছেলেরা মেয়েদের মাঝে দুষ্টু-মিষ্টি এক সঙ্গীকে খোঁজে। যার সঙ্গে কোনওকিছু চিন্তাভাবনা না করেই কথা বলা যাবে, একসঙ্গে পাগলামি করা যাবে আবার গুরুত্বপূর্ণ আলোচনাও করা যাবে। স্পষ্ট কথায় যার মধ্যে মেকি বিষয়টা কম থাকবে, স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছল স্বভাবের হবে।
.
৩/ স্বাধীনচেতা : ছেলেরা সবসময় এমন মেয়ে পছন্দ করে যে নিরাপত্তাহীনতায় ভুগবে না, স্বাধীনচেতা মনের হবে। নিজের জন্য সময় দেবে, বয়ফ্রেন্ডের ভাললাগার জিনিসগুলির পাশাপাশি নিজের ইচ্ছা বা ভালবাসার বিষয়ও সমান গুরুত্ব ও সময় দেবে। কোনও কিছু নিয়ে ঘ্যানঘ্যান করবে না।
.
৪/ আত্মবিশ্বাসী : যে সব মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবে তাদের কিন্তু আদতে ছেলেরা পছন্দ করে না। যে মেয়েদের লক্ষ্য স্থির এবং বারবার তাকে মনে করিয়ে দিতে হয় না যে তার আরও কত কি করার আছে, সেই ধরনের মেয়েরা কিন্তু ছেলেদের পছন্দের তালিকায় সবসময় থাকেন।
.
৫/ মেয়েলি স্বভাব : মেয়েলি স্বভাব মানেই ন্যাকামো নয়, বা নারীবাদের মোর্চা নয়, বরং লাস্য, মন মোহিত করায় পারদর্শী, গ্ল্যামার প্রভৃতি দিক গুলির কথা বলা হয়েছে।কুটিল-জটিল মেয়েদের দেখলেই দশ হাত দুরে পালায় ছেলেরা।
.
৬/ বুদ্ধিমত্তা : মেয়েদের সঙ্গে কথা বলে ছেলেরা তাদের বুদ্ধিমত্তা বোঝার চেষ্টা করে। অর্থাৎ তার সঙ্গে বসে স্বাস্থ্যকর আলোচনা করা সম্ভব কিনা, দেশের দশের খবরে পারদর্শী না হলেও মোটামুটি খোঁজখবর রাখে কিনা ইত্যাদি ইত্যাদি।
.
৭/ অনুপ্রেরণাদায়ী : ছেলেরা তাদের বোঝার জন্য ও ভাল কাজে অনুপ্রেরণা দেওয়ার জন্য একজনকে সবসময় পাশে চায়। মেয়েদের মধ্যে সেই গুনটা তাদের আকৃষ্ট করে।
.
৮/ ছেলেদের নিজস্ব স্পেস দেওয়া : বহু মেয়ে আছে যারা সম্পর্কে জড়ানোর পর থেকে বয়ফ্রেন্ডের পিছনে পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে, ছেলেদের নিজস্ব সময়টুকু দেয়না। ছেলেরা সবসময় গার্লফ্রেন্ডের পাশেও নিজস্ব একটা স্পেস চায়। যেই মেয়েরা ছেলেদের বন্ধুদের সঙ্গে খুশিমনে সময় কাটাতে দেয় সেসব মেয়েরা ছেলেদের পছন্দের।
.
৯/ মানিয়ে নেওয়ার ক্ষমতা : সবরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে সেই মেয়েরা ছেলেদের কাছে একটু বেশিই স্পেশাল হয়।
.
* ছেলেরা যেসব মেয়েদের পছন্দ করেন নাঃ
.
১/ নারীর অতিরিক্ত মেকআপ দেয়া পুরুষকে বিমুখ করে দেয়। বিশেষ করে মেকআপ দিয়ে নিজের গায়ের রঙ বদলে ফেলা বা বেশি ঝলমলে রঙের লিপস্টিক পুরুষেরা পছন্দ করেন না। এই মেকআপ করুন এমনভাবে যেন তিনি বুঝতেই না পারেন।
.
২/ নোংরা ও অপরিচ্ছন হাত-পায়ের নখ পুরুষের ভীষণ অপছন্দ।
.
৩/ এলোমেলো, না আঁচড়ানো, জট বাঁধা চুল কোন পুরুষই পছন্দ করেন না।
.
৪/ যেসব মেয়েরা নিয়মিত গোসল করেন না, তাঁদের এই ব্যাপারটি বুঝতে পারলে দূরে সরে যান যে কোন পুরুষ।
.
৫/ নিজে যতই বলুক না কেন, মেয়েদের মুখে নোংরা ভাষা বা অশ্লীল গালাগাল মোটেও শুনতে চান না পুরুষেরা। সাথে অশ্লীল দৈহিক ভঙ্গিও খুবই পছন্দ করেন তারা।
.
৬/ নারীর মাঝে পুরুষালি ভাবটাও পুরুষদের ভীষণ অপছন্দ।
.
৭/ গলায় ও ঘাড়ে কালো দাগ একদমই পছন্দ করেন না পুরুষেরা।
.
৮/ আপনি মোটা হোন বা চিকন, কালো হোন বা ফর্সা, পুরুষের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে দেখতে সুন্দর ও মার্জিত লাগছে কিনা।সুন্দর লাগলে মোটা, চিকন, কালো, ফর্সা কোন কিছুই ব্যাপার নয়।
.
৯/ যদিও দেখার সময় স্বল্পবসনাদেরই দেখে থাকেন সকল পুরুষ, কিন্তু নিজের একান্ত নারীকে মোটেও স্বল্প পোশাকে দেখতে চান না তারা।
.
১০/ মেয়েদের গায়ের বাজে গন্ধ পুরুষকে দূরে ঠেলে দেয়। ঘাম,সিগারেট ইত্যাদির গন্ধ নারীদের দেহে মোটেও পছন্দ করেন না পুরুষ।
.
১১/ আপনার “আনহেলদি” চেহারা যে কোন পুরুষকে বিকর্ষণ করে। প্রাণহীন ও বাজে ত্বক, অতিরিক্ত রোগা হওয়া, চোখের নিচে কালো দাগ, গায়ে ময়লা, অপরিচ্ছন্ন জামা-কাপড় ইত্যাদি সবকিছুই বিকর্ষণ করে পুরুষকে।
.
১২/ ময়লা দাঁত ও মুখে দুর্গন্ধকে ঘৃণা করেন পুরুষেরা।
.
১৩/ নারীর শরীরে অতিরিক্ত ট্যাটু দেখতেও ভালোবাসেন না তারা। যত স্পর্শ কাতর স্থানে ট্যাটু, তত পুরুষের অপছন্দ হয় এই ভেবে যে অন্য কোন পুরুষ এই স্থানে স্পর্শ করেছেন।
.
১৪/ মুখের বাড়তি লোম পুরুষের খুব অপছন্দ।
.
১৫/ মেয়েদের কর্কশ গলার আওয়াজটাকে রীতিমত ভয় পান পুরুষেরা।
.
[তথ্যসূত্রঃ ইন্টারনেট]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy