রক্তে প্লাটিলেট কমে গেলে কি কি লক্ষন দেখা যায়?

ডেংগুর কারনে রক্তে প্লাটিরেটের পরিমান কমে যায়। কি কি লক্ষন দেখা দিলে বুঝতে পারবো রক্তে প্লাটিলেটের পরিমান কমে গেছে। আর  বর্তমানে দেশে ডেংগুর ভয়াবহতা কি একটু আগের চেয়ে কমছে নাকি?
3474 views

2 Answers

প্লাটিলেট হলো রক্তের এক ধরণের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। স্বাভাবিক মানুষের রক্তে প্লাটিলেটের হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ থেকে চার লাখ। অ্যানিমিয়া, ডেঙ্গু, ভাইরাস সংক্রমণ, লিউকেমিয়া, মদ্যপান, কেমোথেরাপি, ভিটামিন-বি১২ এর অভাব কিংবা অন্য জটিল রোগের কারণে প্লাটিলেটের পরিমাণ কমে যেতে পারে। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘থ্রম্বোসাইটোপেনিয়া’।

এর লক্ষণগুলো নিম্নে দেওয়া হলোঃ

১) মাড়ি দিয়ে রক্ত পড়া।

২) ক্ষতস্থান না শুকানো।

৩) ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ।

৪) র‌্যাশ। 

৫। পায়খানা কিংবা প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 

3474 views Answered
প্লাটিলেট হলো রক্তের এক ধরণের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। স্বাভাবিক মানুষের রক্তে প্লাটিলেটের হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ থেকে চার লাখ। অ্যানিমিয়া, ডেঙ্গু, ভাইরাস সংক্রমণ, লিউকেমিয়া, মদ্যপান, কেমোথেরাপি, ভিটামিন-বি১২ এর অভাব কিংবা অন্য জটিল রোগের কারণে প্লাটিলেটের পরিমাণ কমে যেতে পারে। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘থ্রম্বোসাইটোপেনিয়া’। প্লাটিলেটের সংখ্যা সামান্য কমে গেলে তা খাবার এবং বিশ্রামের মাধ্যমেই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব। তবে যদি মাড়ি দিয়ে রক্ত পড়া, ক্ষতস্থান না শুকানো এবং সেখান থেকে রক্তক্ষরণ, র‌্যাশ, পায়খানা কিংবা প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

রক্তে প্লাটিলেট কমে যাওয়ার লক্ষণঃ

প্লাটিলেটে কমে যাওয়ার সাথে সাথে নাক, দাঁত অথবা দাঁতের মাড়ি থেকে রক্তপাত শুরু হলে সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্লাটিলেট কমে যাওয়ার প্রধান এবং অন্যতম লক্ষণ হল রক্তপাত। প্লাটিলেট কমে যাওয়া অবস্থা।

প্লাটিলেটের পরিমাণ রক্তপাতের পরিমাণ


>১০,০০০ কোন অস্বাভাবিক রক্তপাত নয়।
৫০,০০০-১,০০,০০০ আঘাতে অধিক রক্তপাত হয় সাধারণের তুলনায়।
২০,০০০-৫০,০০০ ছোট আঘাতেও অধিক রক্তপাত
<২০,০০০ আঘাত অথবা আঘাত ছাড়া রক্তপাত
3474 views Answered

Related Questions

Next steps