রক্তে কি পরিমান প্লাটিলেট থাকলে ডেংগু হবার সম্ভাবনা থাকে?

আমার ডেংগু হয়েছে কিনা তা নিশ্চিত হবার জন্য সিবিসি টেষ্ট করাইছিলাম। রক্তে প্লাটিলপটের  পরিমান আছে ২৯৮০০০ হাজার। তাহলে কি আমার ডেংগু আছে বা হবার সম্ভাবনা আছে?   
2491 views

1 Answers

পুরো CBC রিপোর্ট টা দেখা লাগতো।


যাহোক, প্লাটিলেট স্বাভাবিক আছে।

আপনার ডেঙ্গু নেই বা হবার তেমন সম্ভাবনা নাই।


বলে রাখি, ডেঙ্গুজ্বর হলে প্লাটিলেট কমে যায়। 

কিন্তু, প্লাটিলেট কমে যাওয়া মানেই ডেঙ্গুজ্বর নয়।

বিভিন্ন কারনে প্লাটিলেট কমে যেতে পারে।


ধরুন, কারো ডেঙ্গুজ্বর হলো। এখন তার প্লাটিলেট যদি ১ লাখ এর নিচে আসে তাহলে প্রোপার ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে।

আবার, প্লাটিলেট যদি ৫০ হাজারের নিচে আসে তাহলে বিষয়টিকে সিরিয়াসলি নিতে হবে। তখন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।

আশা করি, বুঝতে পেরেছেন।

2491 views Answered

Related Questions

Next steps