1 Answers
আপনি হয়তো জানতে চেয়েছেন অনেকগুলো বরফ একসঙ্গে চাপ দিলে জোড়া লেগে যায় কেন? প্রশ্নটির উত্তর নিচে দেওয়া হলো। *চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়।* অনেকগুলো বরফকে যখন একসাথে চাপ দেওয়া হয় তখন বরফের যেই যেই স্থানে চাপ পড়ে সেই সেই স্থানে গলনাঙ্ক কমে যায়,যার ফলে বরফের তাপমাত্রাতেই সেখানে বরফ গলে যায়।আর জোড়া লাগার স্থানে প্রথমে বরফ গলে এক হয় তারপর আবার সেই তাপমাত্রাতেই চাপ উঠিয়ে নিলে গলা বরফ কঠিন বরফে পরিণত হয়।যার ফলে অনেকগুলো বরফের টুকরা একসঙ্গে চাপ দিলে একটি কঠিন বরফে পরিণত হয়। (সূত্র:নবম-দশম শ্রেণি:পদার্থবিজ্ঞান;টপিক-৬.৭)
2919 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy