1 Answers
মাঝে ত্বকের ক্যান্সার সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ বেশিরভাগ মানুষই জানেন না কীভাবে SPF(sun protection factor) ব্যবহার করতে হয়। SPF হচ্ছে সানক্রিন লোশনের এমন একটি ক্ষমতা যা সানবার্নের কারণে সৃষ্ট আলট্রা ভায়োলেট বি রশ্মিকে ব্লক করতে পারে। আলট্রা ভায়োলেট এ (UVA) থেকে আলট্রা ভায়োলেট বি(UVB) রশ্মি খুব সহজে ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। সাধারণত আলট্রা ভায়োলেট এ (UVA) ও আলট্রা ভায়োলেট বি (UVB) রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। তবে সবচেয়ে আশাব্যাঞ্জক দিক হচ্ছে ক্যান্সারের এখন ত্বকের ক্যান্সার আগেই সনাক্ত করা ও চিকিৎসা করে সুস্থ হওয়া সম্ভব। Mona Gohora নামে আমেরিকান একজন ত্বক বিশেষজ্ঞের মতে প্রায় ৯০% ত্বকের ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়। তবে তার জন্য অবশ্যই অনেকক্ষণ সূর্যের আলোতে থাকা বর্জন করতে হবে। কারণ আলট্রা ভায়োলেট রশ্মিতে বেশিক্ষণ থাকা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে কিছু ফ্যাক্টর রয়েছে যা ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা বাড়িয়ে দেয়। যেমন, - নিকট আত্মীয় কারো যদি ত্বকের ক্যান্সার থাকে তাহলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। - ফর্সা ত্বক, বিশেষ করে যারা স্বর্ণকেশী বা লাল চুলের অধিকারী। - চিকিৎসা ক্ষেত্রে যাদের খুব বেশি এক্স-রে করতে হয়। (যদিও এটা বেশ অনেক বছর সময় লাগে) - যেসব রোগে আক্রান্ত হওয়ার ফলে প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে যায় যেমন Lymphoma এবং HIV ইত্যাদি - খারাপ ভাবে পুড়ে যাওয়া স্থান আলট্রা ভায়োলেট রশ্মিতে বেশিক্ষণ থাকলে - ধূমপান করলে উপরে উল্লেখিত কারণ গুলোর মাধ্যমে স্কিন ক্যান্সার হয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy