ভোটার আইডি কার্ড অন্য এলাকা থেকে নিজ এলাকায় ট্রান্সফার করতে চাই?

আমি ভোটার আইডি কার্ড করিয়েছি বরিশাল সদর থেকে। আমি বরিশাল বাজার মাদ্রাসায় পড়তাম তাই সেখান থেকে করে ফেলেছি। কিন্তু এখন বুঝতে পারছি সেটা ভুল করেছি। আমার বাড়ি হল বাকেরগঞ্জ থানায়। বরিশালের একটি থানা বাকেরগঞ্জ। অবশ্য আমি আমার আগের সেই জন্ম নিবন্ধন দিয়েই সেটি করেছি এখন আমি সেটিকে ট্রান্সফার করে আমার নিজের এলাকার ঠিকানা বসিয়ে ঠিক করতে চাই। কোথায় যেতে হবে না অনলাইনে করলে কিভাবে সহজে করতে পারি। আমি এখনও স্মার্ট কার্ড হাতে পাইনি শুধু একটি কার্ড দিয়েছে পুরাতন আইডি কার্ডের মত তবে সেখানে লেখা আছে সাময়িক সময়ের জন্য।
1727 views

1 Answers

চিন্তার কারণে নেই। ভোটার এলাকা পরিবর্তন করা খুবই সহজ। আপনি যে উপজেলায় স্থানান্তরিত হবেন সেই উপজেলার নির্বাচন অফিসে গিয়ে ১৩ নম্বর স্থানান্তরের ফরম পূরণ করে আবেদন দাখিল করলেই হয়ে যাবে। ভোটার স্থানান্তরের আবেদন অনলাইন করা যায় না।  ফরমটি উপজেলা নির্বাচন অফিস থেকে সরবরাহ করা হয়। কিছু ফটোকপির দোকানেও পাওয়া যায়। আবেদনের সাথে আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি, বাড়ীর বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি, চৌকিদারী ট্যাক্স রশিদ/পৌর করের রশিদ এবং চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আবেদনের অপর পাতায় আবেদনকারীকে সনাক্তকারীর স্বাক্ষর এর স্থানে আপনার ইউনিয়নের চেয়ারম্যান/ওয়ার্ড মেম্বর/ওয়ার্ড কাউন্সিলর/মহিলা ওয়ার্ড মেম্বরকে দিয়ে স্বাক্ষর করাবেন, তার এনআইডি নম্বর লিখে দেবেন এবং সীল ব্যবহার করবেন।

জাতীয় পরিচয়পত্র/এনআইডি কার্ডের যেকোন প্রকার সমস্যা সম্পর্কিত পরামর্শ সেবা পেতে আমাদের ব্লগ সাইট Nidseba ভিজিট করতে পারেন।

1727 views Answered

Related Questions

Next steps