এটিম কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড,ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এগুলোর মধ্যে পার্থক্য কী?
3253 views
1 Answers
এটিএম তথা Automated Teller Machine (ATM) এ যে কার্ড প্রবেশ করিয়ে আর্থিক লেনদেন সম্পন্ন হয় সেটিই ATM কার্ড। এটিএম কার্ড ডেবিট ও ক্রেডিট উভয়ই হতে পারে।
ভিসা ও মাস্টার কার্ডে মৌলিক কোন পার্থক্য নেই। উভয় কার্ডই বিশ্বের প্রায় ২০০ দেশে সমভাবে গৃহিত হয়। মূলত কার্ড দুটো আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদ্ধতি যা গ্রাহকদের আকর্ষনের জন্য ব্যবহ্রত হয়।
সঞ্চয়ি অথবা চলতি হিসাবের বিপরিতে ডেবিট কার্ড ইস্যু করা হয়। ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে এই কার্ড ব্যবহ্রত হয়। এর জন্য চার্জ প্রযোজ্য। ব্যাংকভেদে একবারে সর্বোচ্চ ৫০,০০০.০০ টাকা থেকে সর্বনিম্ন ১০০.০০ টাকা পর্যন্ত উত্তোলন করা যায় (এটিএম বুথে অর্থের সরবরাহ থাকা সাপেক্ষে)। তবে দিনে যতবার ইচ্ছা ততবার কেনাকাটা করতে ব্যবহার করা যাবে।
ক্রেডিট কার্ড এক ধরণের ঋণ হিসাব। এর জন্য একটি নির্দিষ্ট লিমিট বা সীমা দেয়া থাকে। এর ব্যবহারের মাধ্যমে আপনি কেনাকাটা করতে যেমন পারবেন তেমনি নগদ অর্থও উত্তোলন করতে পারবেন। তবে নগদ অর্থের বিপরীতে উচ্চহারে সুদ গুনতে হবে। কেনাকাটার পর প্রতিমাসের একটি নির্দিষ্ট সময়ে ব্যাংকে ঐ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়। তাতে ব্যর্থ হলেও উচ্চহারে সুদ গুনতে হবে। এর জন্যও চার্জ প্রযোজ্য। তবে প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক বার কেনাকাটায় ব্যবহ্রত হলে সে চার্জ দিতে হয় না। ব্যাংকভেদে এটি হতে পারে ১৫-১৮ টি লেনদেন।
ধন্যবাদ
3253 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy