2 Answers

উমর ইবনে খাত্তাব (রাদ্বিঃ)

2756 views Answered

ওমর (রাঃ) তার সমুদ্বয় সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দান করেছিলেন। রেফারেন্সঃ ওমর (রাঃ) বলেন, নবীজী একদিন আমাদের সদকার আদেশ দিলেন। সে সময় আমার সম্পদের পরিমাণও ভালো ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি সওয়াবের কাজে আবু বকরের চেয়ে অগ্রগামী হতে পারব। অতএব আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম। নবীজী আমাকে বললেন, তোমার পরিবার-পরিজনের জন্য কী রেখেছ? আমি বললাম, এর সমপরিমাণ। এরপর বলেন, হযরত আবু বকর তার সমুদয় সম্পদ নিয়ে হাযির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কী রেখে এসেছ? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর (রাঃ) বলেন, আমি বললাম, খোদার কসম! আমি কখনো তাকে অতিক্রম করতে পারব না। (জামে তিরমিযী হাদীসঃ ৩৯২১ ইমাম তিরমিযী বলেন, হাদীসটি সহীহ-হাসান পর্যায়ের)।

2756 views Answered

Related Questions

Next steps