2 Answers

 জ্বি  দুই জন ব্যক্তি জামায়াতের নামাজ পড়তে পারবে।

2771 views Answered

দুই জন ব্যক্তি জামাত করে নামাজ পড়তে পারবে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, একা নামাজ পড়ার চেয়ে দুই ব্যক্তির একত্রে নামাজ পড়া উত্তম। আর দুই ব্যক্তির একত্রে নামাজ পড়ার চেয়ে তিন ব্যক্তির একত্রে নামাজ পড়া উত্তম। এভাবে যত বেশি লোকের জামাত হবে, তা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। ইমামের সাথে মাত্র একজন মুক্তাদী হলে উভয়ে একই সাথে সমানভাবে দাঁড়াবে; ইমাম বাঁয়ে এবং মুক্তাদী হবে ডানে। এ ক্ষেত্রে ইমাম একটু আগে এবং মুক্তাদী একটু পিছনে আগাপিছা হয়ে দাঁড়াবে না। ইবনে আব্বাস (রাঃ) কে মহানবী (সাঃ) নিজের বরাবর দাঁড় করিয়েছিলেন। (সহীহ বুখারীঃ ৬৯৭) নাফে (রঃ) বলেন, একদা আমি কোন নামাজে আব্দুল্লাহ বিন উমার (রাঃ) এর পিছনে দাঁড়ালাম, আর আমি ছাড়া তার সাথে অন্য কেউ ছিল না। তিনি আমাকে তার হাত দ্বারা তার পাশাপাশি বরাবর করে দাঁড় করালেন। (মালেক, মুয়াত্তাঃ ১/১৫৪) এ জন্যই ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে উক্ত বিষয়ক পরিচ্ছেদ বাঁধার সময় বলেন, দুজন হলে (মুক্তাদী) ইমামের পাশাপাশি তার বরাবর ডান দিকে দাঁড়াবে। (বুখারীঃ ৬৯৭, সিলসিলাহ সহীহাহ, আলবানীঃ ২৫৯০, ৬/১৭৫-১৭৬) জ্ঞাতব্য যে, একক মুক্তাদীর ইমামের ডানে দাঁড়ানো সুন্নত বা মুস্তাহাব। অর্থাৎ, যদি কেউ ইমামের বামে দাঁড়িয়ে নামাজ শেষ করে, তাহলে ইমাম-মুক্তাদী কারো নামাজেরর কোন ক্ষতি হবে না। (আলমুমতে, শারহে ফিকহ, ইবনে উষাইমীনঃ ৪/৩৭৫)

2771 views Answered

Related Questions

Next steps