বিবাহ বিচ্ছেদে সাহায্য চাই?
2 Answers
প্রথমত বলতে চাই একজন মেয়ের সম্মতি ছাড়া কখনো বিবাহ হয় না, তাই প্রশ্নের প্রথম অংশকে অযৌক্তিক বলে মনে করি। স্বামী তার স্ত্রীকে ডিভোর্স না দিতে চাইলেও স্ত্রী স্বেচ্ছায় যথাযথ কারণ দর্শিয়ে নিজে নিজেই ডিভোর্স দিতে পারবে বাংলাদেশের আইন অনুযায়ী। আপনার ঘটনার মেয়েটি যদি কোনো প্রকার দাবি ছাড়া স্বামীর থেকে ডিভোর্স নিতে চাই তবে ভালো হয় দুইপক্ষ এক হয়ে কাজটি করার জন্য। মেয়েটির ডিভোর্স দেওয়ার যথোপযুক্ত কারণ দেখিয়ে একজন উকিলের দ্বারা ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে বরপক্ষ ইচ্ছা করলে এই ডিভোর্সের বিরুদ্ধে অসম্মতি জানিয়ে আদালতে আপত্তি জানাতে পারে বিভিন্ন কাহিনী জুড়ে দিয়ে। সাধারণত এমন ঘটনার ক্ষেত্রে (এক পাক্ষিক) ডিভোর্সের বেলায় স্ত্রী তার স্বামীর নামে/স্বামী তার স্ত্রী নামে ডিভোর্সের কারণ এমন ভাবে বহিঃপ্রকাশ করে যা তার স্বামীর প্রকৃত রূপ নয়, সত্য বললে ডিভোর্স হবে না তাই মিথ্যা সাজিয়ে বলে থাকে। যদি এভাবে ভুল তথ্য দিয়ে ডিভোর্স লেটার দিলে যদি বিপরীত পক্ষ ডিভোর্স মেনে নেয় তো ভালো নতুবা তখন তার স্বামী ও আদালতে আপিল করতে পারবে। এভাবে ঝামেলাটি জটিল হয়ে যাবে ধীরে ধীরে, আর দেখা যাবে দুই পক্ষের থেকেই মাঝখানের উকিল গুলো যথেষ্ঠ ফী আদায় করে নিচ্ছে। তাই আপনাদের প্রতি পরামর্শ হলো ডিভোর্স দেন বা না দেন তা নিজেরাই সুষ্ঠ ভাবে ঠিক করে তারপর আইনের প্রক্রিয়া অবলম্বন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy