মৃত ব্যক্তির আকিকা করা জায়েজ আছে কি না?
2 Answers
সন্তান জন্মগ্রহণের পর আল্লাহর শুকিরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করাকে আকিকা বলে। আলেম গণের মতে আকিকা সুন্নতে মুয়াক্কাদ। আকিকার সঠিক সময় হলো সন্তান জন্মগ্রহণের ৭ দিনপর , অথবা ১৪ দিনে বা ২১ দিনে। অতএব, মৃত পিতা বা আপনার আকিকা এখন হবে না।
আকীকা শুধু জীবিত ব্যক্তির ক্ষেত্রে। কোন মৃত ব্যক্তির ক্ষেত্রে আকীকা করার কোন প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাই তা না করাই শ্রেয়। কেননা, আকীকা কোন ফরজ বা ওয়াজিব আমল নয় বরং এটি মুস্তাহাব। জনাব! আকীকা করা যেমন মুস্তাহাব। সেই মুস্তাহাব আদায়েরও কিছু মুস্তাহাব পদ্ধতি রয়েছে। যেমন, আকীকা করতে হয়, সন্তান জন্মগ্রহণ করার পর সপ্তম দিনে। সপ্তম দিনে আকীকা করতে না পারলে চৌদ্দতম দিনে করবে। না পারলে একুশতম দিন করবে। যদি তাও না পারা যায়, তাহলে সন্তান বালেগ হবার আগ পর্যন্ত যেকোন দিন করতে পারে। তবে এক্ষেত্রেও জন্ম নেবার পর থেকে সপ্তম দিন গণনা করে সপ্তম দিনের দিন দেয়াটাই উত্তম বলে ফুক্বাহায়ে কেরাম মত দিয়েছেন। বালেগ হবার পর আকীকার গুরুত্ব বাকি থাকে না। তবু যদি কেউ দিয়ে থাকে, তাহলে আদায় হয়ে যাবে। সন্তান মৃত্যুবরণ করার পর তার আকীকা দেবার কোন প্রমাণ হাদীসের কোথাও বর্ণিত হয়নি। তাই বাবার আকীকা করা থেকে বিরত থাকা উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy